• জাতীয়

এনবিআর কর্মকর্তাদের মধ্যে বড় ধরনের রদবদল

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) কর বিভাগের কর্মকর্তাদের মধ্যে বড় ধরনের রদবদল আনা হয়েছে। এক আদেশে ১৮২ জন সহকারী রাজস্ব কর্মকর্তার দপ্তর বদল করেছে সংস্থাটি। এছাড়া, অর্থ মন্ত্রণালয় ও এনবিআরের পৃথক আরও দুই আদেশে এক যুগ্ম কর কমিশনারকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে এবং সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে একজন কর পরিদর্শককে। 
‎
‎সোমবার (১৫ সেপ্টেম্বর) এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস ও ভ্যাট প্রশাসন) তানভীর আহম্মেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ১৮২ জন সহকারী রাজস্ব কর্মকর্তার বদলির তথ্যটি জানানো হয়েছে।
‎
‎এদিকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং এনবিআর থেকে জারি করা পৃথক আদেশে আরও দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানা গেছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারি করা এক চিঠিতে কর অঞ্চল-১৬ এ কর্মরত যুগ্ম কর কমিশনার মো. জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
‎
‎চিঠিতে বলা হয়েছে, তার চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় এবং জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন বলে সরকার বিবেচনা করেছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাকে এই অবসর দেওয়া হয়েছে। তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন।
‎
‎অন্যদিকে, গাজীপুরের কর পরিদর্শক মিজ কাজী নূরে সোহেলাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান স্বাক্ষরিত এক আদেশে তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগ আনা হয়েছে।
‎
‎আদেশে বলা হয়েছে, এই অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩ (খ) এবং ৩ (গ) অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিধি ১২ অনুযায়ী, তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করে গাজীপুর কর কমিশনারের কার্যালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মন্তব্য (০)





image

‎শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতি, ভয়ংকর তথ্য দিল গোয়েন্দারা

১

‎নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্...

image

আসছে মডেল খাল কর্মসূচি: বহুমুখী জীবিকা ও কর্মসংস্থানের সম...

২

নিউজ ডেস্কঃ সরকারি নদী-নালা, খাল ও জলাশয় পুনঃখননের পর সেগুলো...

image

‎পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্র...

৩

‎নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ইতি...

image

‎রমজানে সিন্ডিকেটের কোনো চেষ্টা মেনে নেবে না সরকার: বাণিজ...

৪

‎নিউজ ডেস্কঃ আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে ব্যবস...

image

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

৫

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্...

  • company_logo