• লিড নিউজ
  • জাতীয়

দেশের প্রয়োজনেই মার্কিন কোম্পানি থেকে এলএনজি কেনা হচ্ছে: অর্থ উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ কোনো ব্যক্তিকে বিবেচনায় নিয়ে নয়, বরং দেশের প্রয়োজনেই মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
‎
‎মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
‎
‎এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, সাবেক রাষ্ট্রদূত পিটার হাস যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি এক্সিলারেট এনার্জি প্রতিষ্ঠানের হলেও কোনো ব্যক্তিকে বিবেচনায় নিয়ে নয়, বরং দেশের চাহিদার কারণেই তাদের কাছ থেকে এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
‎
‎তিনি আরও জানান, বাণিজ্য ঘাটতি কমাতে অতিরিক্ত দামে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি করা হলেও এর ফলে ভোক্তা পর্যায়ে কোনো প্রভাব পড়বে না। সার আমদানিতে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় খতিয়ে দেখবে।
‎
‎এছাড়া, কর্মসংস্থান বাড়াতে সরকার নতুন উদ্যোগ নিচ্ছে বলেও জানান ড. সালেহউদ্দিন আহমেদ।

মন্তব্য (০)





image

‎শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতি, ভয়ংকর তথ্য দিল গোয়েন্দারা

১

‎নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্...

image

আসছে মডেল খাল কর্মসূচি: বহুমুখী জীবিকা ও কর্মসংস্থানের সম...

২

নিউজ ডেস্কঃ সরকারি নদী-নালা, খাল ও জলাশয় পুনঃখননের পর সেগুলো...

image

‎পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্র...

৩

‎নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ইতি...

image

‎রমজানে সিন্ডিকেটের কোনো চেষ্টা মেনে নেবে না সরকার: বাণিজ...

৪

‎নিউজ ডেস্কঃ আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে ব্যবস...

image

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

৫

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্...

  • company_logo