• শিক্ষা

‎রাকসু নির্বাচন: নানা প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীদের প্রচার-প্রচারণা

  • শিক্ষা

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিয়ে প্রচার-প্রচারণা শুরু করেছেন।
‎
‎সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে বৃষ্টির মধ্যে প্রচার-প্রচারণা চালান বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ঘুরে শিক্ষার্থীদের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন তারা।
‎
‎এ দিকে বেলা সাড়ে ১২টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘রাকসু কি এবং কেন’ এই সেমিনারে অংশ নেন প্রার্থীরা।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীব, উপ উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিনসহ রাকসু নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা শিক্ষকরা।
‎
‎সেমিনারে উপাচার্য বলেন, ‘প্রার্থীদের আচরণবিধি মেনে চলতে হবে, গুজব থেকে দূরে থাকতে হবে, কোনো ধরনের কারচুপিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো সংশ্লিষ্টতা থাকবে না, হেরে গেলে প্রার্থীদের হার মেনে নেয়ার মানসিকতা থাকতে হবে। অভিযোগের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে।’
‎
‎পরে কীভাবে ভোট দেবেন শিক্ষার্থীরা এসব নিয়ে আলোচনা করা হয়। এ সময় বিভিন্ন দলের ভিপি, জিএসসহ স্বতন্ত্র প্রার্থীরা সেমিনারে অংশ নেন।

মন্তব্য (০)





image

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও সৃজনশীলতা বিকাশে পাবনা আইডিয়...

১

পাবনা প্রতিনিধি : শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা, স...

image

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে সবশেষ যা জানা...

২

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মরত এমপিওভুক্ত শ...

image

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ক...

৩

নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...

image

‎পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর ...

৪

নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...

image

শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে বাকৃবিতে ...

৫

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

  • company_logo