• লিড নিউজ
  • জাতীয়

দেশের তরুণরা যুগে যুগে ইতিহাস তৈরি করেছে: প্রধান উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তরুণদের ছোট ছোট প্রচেষ্টাই দেশের জন্য বড় পথ তৈরি করবে। তরুণদের সম্মিলিত প্রয়াসেই বাংলাদেশ মানবিক ও উদ্ভাবনী রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। যুগে যুগে এই দেশের তরুণরা ইতিহাস তৈরি করেছে, তাদের দমিয়ে রাখা যায় না। আজ (সোমবার, ১৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
‎
‎প্রধান উপদেষ্টা বলেন, ‘যখন দেশের যুবসমাজ সক্রিয় থাকে, উদ্যমী ও উদ্ভাবনী শক্তিতে বলীয়ান হয়, তখন কোনো প্রতিবন্ধকতাই তাদের অগ্রযাত্রাকে থামাতে পারে না। তরুণরা স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা, দারিদ্র্য বিমোচন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায়ও অগ্রণী ভূমিকা পালন করছে। এই তরুণরাই চব্বিশের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে।’
‎
‎এসময় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘সীমিত সম্পদ নিয়েও তরুণরা নিরলস কাজ করছে।’ তিনি জানান, আগামী জুলাইয়ে আহত ও শহিদ পরিবারের ১২ হাজার ৮৭৭ জনকে আত্মকর্মসংস্থানের সুযোগ করে দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
‎
‎এর আগে, বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ১২ তরুণকে ‘ইয়্যুথ অ্যাওয়ার্ড-২০২৫’ প্রদান করেন প্রধান উপদেষ্টা। পুরস্কার হিসেবে বিজয়ীরা নগদ এক লাখ টাকা বা প্রাইজবন্ড, একটি সম্মাননা ক্রেস্ট এবং একটি সার্টিফিকেট পান।
‎
‎পুরস্কারপ্রাপ্তরা হলেন—
‎
‎যুব উন্নয়ন ও কর্মসংস্থান: সুরাইয়া ফারহানা রেশমা (বগুড়া), মো. আক্কাচ খান (মাগুরা), মো. জাকির হোসেন (নোয়াখালী)।
‎
‎শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি: মো. খালেদ সাইফুল্লাহ (ঝালকাঠি), মো. শাহাদৎ হোসেন (গাইবান্ধা)।
‎
‎দেশপ্রেম, বীরত্ব ও সাহসিকতা: মো. দ্বীপ মাহবুব (পাবনা), হাসান শেখ (রাজশাহী)।
‎
‎সমাজকল্যাণ/জ্যেষ্ঠদের সেবা: মো. জামাল হোসেন (লালমনিরহাট), নুরুল আবছার (কক্সবাজার), মো. মুহিন (মোহনা) (রাজশাহী)।
‎
‎ক্রীড়া, কলা ও সংস্কৃতি: আফঈদা খন্দকার (সাতক্ষীরা), উছাই মং মার্মা ওরফে ধুংরী হেডমন (বান্দরবান)।
‎
‎উল্লেখ্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ‘যুব কল্যাণ তহবিল আইন, ২০১৬’ অনুযায়ী সামাজিক ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর এ পুরস্কার প্রদান করে আসছে।

মন্তব্য (০)





image

‎শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতি, ভয়ংকর তথ্য দিল গোয়েন্দারা

১

‎নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্...

image

আসছে মডেল খাল কর্মসূচি: বহুমুখী জীবিকা ও কর্মসংস্থানের সম...

২

নিউজ ডেস্কঃ সরকারি নদী-নালা, খাল ও জলাশয় পুনঃখননের পর সেগুলো...

image

‎পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্র...

৩

‎নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ইতি...

image

‎রমজানে সিন্ডিকেটের কোনো চেষ্টা মেনে নেবে না সরকার: বাণিজ...

৪

‎নিউজ ডেস্কঃ আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে ব্যবস...

image

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

৫

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্...

  • company_logo