• জাতীয়

‎নৌবাহিনী প্রধানের সঙ্গে মালদ্বীপের সেনাপ্রধানের সাক্ষাৎ

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সফররত মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হিলমি।

‎রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে নৌবাহিনী সদরদফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আলোচনায় দুই দেশের মধ্যকার পেশাগত ও সামরিক প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে ফলপ্রসু আলাপ হয়। বাংলাদেশ ও মালদ্বীপ সশস্ত্র বাহিনীর সম্পর্ক আরো জোরদার করতে পারস্পারিক সহায়তার আশ্বাস দেয়া হয়।

‎আলোচনায় আরও অংশ নেন মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স ও মালদ্বীপ হাইকমিশনের প্রতিনিধিদল, নৌ ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা । এর আগে, মালদ্বীপ ন্যশনাল ডিফেন্স ফোর্স প্রধান শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ও গার্ড অব অনার গ্রহন করেন।

‎প্রসঙ্গত, বাংলাদেশ সেনা ও বিমানবাহিনী প্রধানের সাথেও সাক্ষাৎ করেছেন মেজর জেনারেল ইব্রাহিম হিলমি। মালদ্বীপ ডিফেন্স ফোর্সের প্রতিনিধিদলটি ঢাকায় ন্যশনাল ডিফেন্স কলেজ, বাংলাদেশ মেশিন ট্যুলস ফ্যাক্টরি, বাংলাদেশ নেভাল একাডেমি পরিদর্শন করবে। তিনদিনের সফর শেষে ১৭ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবেন মালদ্বীপ ন্যশনাল ডিফেন্স ফোর্সের প্রতিনিধি দল।

মন্তব্য (০)





image

‎শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতি, ভয়ংকর তথ্য দিল গোয়েন্দারা

১

‎নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্...

image

আসছে মডেল খাল কর্মসূচি: বহুমুখী জীবিকা ও কর্মসংস্থানের সম...

২

নিউজ ডেস্কঃ সরকারি নদী-নালা, খাল ও জলাশয় পুনঃখননের পর সেগুলো...

image

‎পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্র...

৩

‎নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ইতি...

image

‎রমজানে সিন্ডিকেটের কোনো চেষ্টা মেনে নেবে না সরকার: বাণিজ...

৪

‎নিউজ ডেস্কঃ আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে ব্যবস...

image

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

৫

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্...

  • company_logo