ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এস এম ফরহাদ তার এক ফেসবুক পোস্টে সম্প্রতি অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন। এ নির্বাচনে ছাত্রশিবিরের নিরঙ্কুশ বিজয়কে তিনি শিক্ষার্থীদের আস্থার প্রতিফলন বলে মন্তব্য করেছেন।
এস এম ফরহাদ তার পোস্টে বলেন, ‘জাকসুতে অধিকাংশ পদে জয় পাওয়া প্রমাণ করে ছাত্রশিবির শিক্ষার্থীদের আস্থা অর্জন করতে পেরেছে।’
এছাড়াও, তিনি ছাত্ররাজনীতির একটি ইতিবাচক দিক তুলে ধরেছেন। ছাত্রশিবিরের ভিপি প্রার্থী পরাজিত হওয়া সত্ত্বেও বিজয়ীকে আলিঙ্গন করে অভিনন্দন জানিয়েছেন। এ দৃশ্যকে ফরহাদ ছাত্ররাজনীতি ও জাতীয় রাজনীতির জন্য উৎকৃষ্ট ও অনুকরণীয় উদাহরণ হিসেবে বর্ণনা করেছেন।
পাবনা প্রতিনিধি : শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা, স...
নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মরত এমপিওভুক্ত শ...
নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...
নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...
বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

মন্তব্য (০)