• লিড নিউজ
  • জাতীয়

৪ জেলায় বন্যার আশঙ্কা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক : পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় দেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। এ সময়ে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে দেশের ৪ জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। 

দেশের নদ-নদীগুলোর বর্তমান অবস্থা তুলে ধরে শনিবার (১৩ সেপ্টেম্বর) পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টায় (১৩ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে ১৬ সেপ্টেম্বর সকাল ৯টা পর্যন্ত) দেশের রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে এবং তৎসংলগ্ন উজানে ভারতের মেঘালয়, ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ ও সিকিম প্রদেশে বিচ্ছিন্নভাবে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, রংপুর বিভাগের তিস্তা ও দুধকুমার নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ধরলা নদীর পানি সমতল স্থিতিশীল আছে। আগামী ৩ দিন এসব নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। ফলে এই সময়ে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে পারে।

এদিকে ব্রহ্মপুত্র নদের পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। এছাড়া যমুনা নদীর পানি সমতল স্থিতিশীল আছে। আগামী ২৪ ঘণ্টায় এসব নদ-নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে ও পরবর্তী ৪ দিন তা বৃদ্ধি পেতে পারে। তবে এই সময়ে নদ-নদীগুলোর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

অন্যদিকে গঙ্গা নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এছাড়া পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে। আগামী ৪ দিন এসব নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে ও পরবর্তী একদিন স্থিতিশীল থাকতে পারে, তবে তা বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এসব নদীর পানি সমতল আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে রংপুর বিভাগের আপার আত্রাই, আপার করতোয়া, পুনর্ভবা ও ঘাঘট নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। এছাড়া টাঙ্গন নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। আগামী ৩ দিন এসব নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে।

এদিকে সিলেট ও ময়মনসিংহ বিভাগের সারিগোয়াইন, মনু, ধলাই ও খোয়াই নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি যাদুকাটা, ভুগাই ও জিঞ্জিরাম নদীর পানি সমতল স্থিতিশীল আছে এবং সোমেশ্বরী ও কংস নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। আগামী ৩ দিন সারিগোয়াইন, যাদুকাটা, জিঞ্জিরাম, সোমেশ্বরী ও ভুগাই-কংস নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে মনু, ধলাই ও খোয়াই নদীর পানি সমতল আগামী ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেতে পারে ও পরবর্তী ২ দিন স্থিতিশীল থাকতে পারে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের সাঙ্গু নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। অন্যদিকে গোমতী, মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা ও মাতামুহুরী নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। আগামী ৩ দিন এসব নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে।

মন্তব্য (০)





image

‎শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতি, ভয়ংকর তথ্য দিল গোয়েন্দারা

১

‎নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্...

image

আসছে মডেল খাল কর্মসূচি: বহুমুখী জীবিকা ও কর্মসংস্থানের সম...

২

নিউজ ডেস্কঃ সরকারি নদী-নালা, খাল ও জলাশয় পুনঃখননের পর সেগুলো...

image

‎পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্র...

৩

‎নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ইতি...

image

‎রমজানে সিন্ডিকেটের কোনো চেষ্টা মেনে নেবে না সরকার: বাণিজ...

৪

‎নিউজ ডেস্কঃ আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে ব্যবস...

image

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

৫

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্...

  • company_logo