• লিড নিউজ
  • শিক্ষা

‎জাকসুতেও শিবির সমর্থিত প্যানেলের ভূমিধস জয়

  • Lead News
  • শিক্ষা

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফল প্রকাশ করা হয়েছে। ডাকসু নির্বাচনের মতো জাকসুতেও ছাত্রশিবির সমর্থিত জোট ভূমিধস জয় পেয়েছে।
‎
‎শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টায় সিনেট ভবনে ফল ঘোষণা শুরু করেন নির্বাচন সংশ্লিষ্টরা।
‎
‎ঘোষিত ফল অনুযায়ী- সহ-সভাপতি ছাড়া প্রায় অধিকাংশ পদেই জয়লাভ করেছে ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা।
‎
‎সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন আব্দুর রশিদ জিতু (স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল)। তিনি ভোট পেয়েছেন ৩ হাজার ৩৩৪টি। অন্যদিকে সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছেন মো. মাজহারুল ইসলাম (শিবির প্যানেল)। তিনি পেয়েছেন ৩ হাজার ৯৩০ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদেও বিজয়ী হয়েছেন শিবিরের প্যানেল থেকে। এজিএস (পুরুষ) পদে ফেরদৌস আল হাসান ২ হাজার ৩৫৮ ভোট এবং এজিএস (নারী) পদে আয়েশা সিদ্দীকা মেঘলা ৩ হাজার ৪০২ ভোট পেয়েছেন।
‎
‎এছাড়া শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে আবু ওবায়দা ওসামা (শিবির প্যানেল), পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক মো. শাফায়েত মীর (শিবির প্যানেল), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. জাহিদুল ইসলাম (শিবির প্যানেল), সাংস্কৃতিক সম্পাদক মহিবুল্লাহ শেখ জিসান (স্বতন্ত্র), সহ-সাংস্কৃতিক সম্পাদক মো. রায়হান উদ্দীন (শিবির প্যানেল), নাট্য সম্পাদক মো. রুহুল ইসলাম (শিবির প্যানেল), ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান কিরন (স্বতন্ত্র), সহ-ক্রীড়া সম্পাদক (নারী) ফারহানা আক্তার লুবনা (শিবির প্যানেল), সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ) মো. মাহাদী হাসান (শিবির প্যানেল)
‎
‎তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক মো. রাশেদুল ইসলাম লিখন (শিবির প্যানেল), সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আহসাব লাবিব (গণতান্ত্রিক ছাত্র সংসদ-বাগছাস), সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী) নিগার সুলতানা (শিবির প্যানেল), সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (পুরুষ) মো. তৌহিদ হাসান (শিবির প্যানেল), স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক হুসনী মোবারক (শিবির প্যানেল) এবং পরিবহন ও যোগাযোগ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. তানভীর রহমান (শিবির প্যানেল)।
‎
‎কার্যকরী সদস্যের ৬টি পদে নির্বাচিত হয়েছেন পুরুষ-১: মো. তরিকুল ইসলাম (শিবির প্যানেল), পুরুষ-২: মো. আবু তালহা (শিবির প্যানেল) ও পুরুষ-৩: মোহাম্মদ আলী চিশতী (বাগছাস), নারী-১: নাবিলা বিনতে হারুণ (শিবির প্যানেল), নারী-২: ফাবলিহা জাহান (শিবির প্যানেল) ও নারী-৩: নুসরাত জাহান ইমা (শিবির প্যানেল)।

মন্তব্য (০)





image

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও সৃজনশীলতা বিকাশে পাবনা আইডিয়...

১

পাবনা প্রতিনিধি : শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা, স...

image

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে সবশেষ যা জানা...

২

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মরত এমপিওভুক্ত শ...

image

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ক...

৩

নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...

image

‎পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর ...

৪

নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...

image

শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে বাকৃবিতে ...

৫

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

  • company_logo