• লিড নিউজ
  • জাতীয়

‎ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে: উপদেষ্টা সাখাওয়াত

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন।
‎
‎শনিবার (১৩ সেপ্টেম্বর) বরিশালের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
‎
‎উপদেষ্টা সাখাওয়াত বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে কোনো সন্দেহ নেই। এ বিষয়টি নিয়ে উপদেষ্টা পরিষদের মধ্যে কোনো সংশয় নেই। 
‎
‎তিনি বলেন, ইসি নির্বাচন পরিচালনা করবে। এখানে আমাদের কিছু করণীয় থাকবে না। সেই নির্বাচনের মধ্যদিয়ে যারা ক্ষমতায় আসবে তারা গণতান্ত্রিক ধারায় দেশ পরিচালনা করবে।
‎
‎এ সময় খাল পুনরুদ্ধার, পোর্ট রোড ও প্যাসেঞ্জার টার্মিনাল প্রকল্পের অগ্রগতি ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন উপদেষ্টা।
‎
‎সাখাওয়াত হোসেন বলেন, বরিশাল থেকে রাজধানীমুখী যাত্রীদের জন্য নতুন আকর্ষণ হিসেবে প্যাডেল জাহাজ চালু হতে যাচ্ছে। আগামী অক্টোবর থেকেই এই জাহাজ চলাচল শুরু হবে। এতে শুধু যাত্রী সেবা নয়, পর্যটন খাতও নতুন গতি পাবে।
‎
‎তিনি আরও বলেন, মীরগঞ্জ সেতু নির্মাণ এবং হিজলা-মুলাদীতে বাঁধ তৈরির জন্য প্রায় সাড়ে ৮০০ কোটি টাকা বরাদ্দ আনার চেষ্টা চলছে। এছাড়া ভোলার গ্যাস বরিশালে আনার বিষয়ে আলোচনা চলছে।

মন্তব্য (০)





image

‎শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতি, ভয়ংকর তথ্য দিল গোয়েন্দারা

১

‎নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্...

image

আসছে মডেল খাল কর্মসূচি: বহুমুখী জীবিকা ও কর্মসংস্থানের সম...

২

নিউজ ডেস্কঃ সরকারি নদী-নালা, খাল ও জলাশয় পুনঃখননের পর সেগুলো...

image

‎পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্র...

৩

‎নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ইতি...

image

‎রমজানে সিন্ডিকেটের কোনো চেষ্টা মেনে নেবে না সরকার: বাণিজ...

৪

‎নিউজ ডেস্কঃ আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে ব্যবস...

image

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

৫

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্...

  • company_logo