• রাজনীতি

লন্ডনে মাহফুজ আলমের গাড়িতে হামলা, রাশেদ খানের সতর্কবার্তা

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনার থেকে বের হয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশ হাইকমিশনের একটি কালো রঙের বিএমডব্লিউ গাড়ি ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন এবং একপর্যায়ে ডিম নিক্ষেপ করেন। তবে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গাড়িটি নিরাপদে সরিয়ে নেয়।

বিষয়টি নিয়ে কথা বলেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। 

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা ১১ মিনিটে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি ফ্যাসিবাদবিরোধী শক্তির বিভাজনের সুযোগে আওয়ামী লীগের স্বরুপে ফেরা এবং ভবিষ্যতে এর খেসারতও চরমভাবে দিতে হবে বলে সবাইকে সতর্ক করেছেন।

রাশেদ খান লেখেন, ‘লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের গাড়িতে ডিম নিক্ষেপ করে অপদস্ত করেছে আওয়ামী লীগ। এরা ও এদের দোসরা যে কতবড় ভয়ংকর তা অচিরেই বুঝতে পারবেন। আজকে হয়তো মাহফুজ আলম। আগামীকাল আপনি কিংবা আমি। ’

পাশাপাশি তিনি উপদেষ্টা মাহফুজ আলমের ওপর আওয়ামী সন্ত্রাসী ও তাদের দোসরদের এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। 

এর পরই গণঅধিকার পরিষদ নেতা শঙ্কা প্রকাশ করে লেখেন, ‘অবস্থা দেখে যা মনে হচ্ছে, ফ্যাসিবাদবিরোধী শক্তির বিভাজনের সুযোগে আওয়ামী লীগ স্বরুপে ফিরবে। ক্ষমতার মোহে অন্ধ হয়ে আওয়ামী লীগকে ফেরার সুযোগ আমি কিংবা আপনি বা আমরা করে দিচ্ছি। ভবিষ্যতে এর খেসারতও আমাদের চরমভাবে দিতে হবে’।

মন্তব্য (০)





image

কুচি কুচি করে কাটার পরে বলেন, আসুন ঐক্যবদ্ধভাবে দেশটা চাল...

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যানবাহন চালা...

image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

image

সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

নিউজ ডেস্ক : ‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

image

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব...

নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...

image

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামা...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

  • company_logo