• শিক্ষা

‎জাবি শিক্ষক জান্নাতুলের জানাজা অনুষ্ঠিত

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষিকা জান্নাতুল ফেরদৗসের (২৯) জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।
‎
‎জানাজায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শামসুল আলমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
‎
‎জানাজার শেষে শিক্ষিকার মরদেহ নেওয়া হবে চারুকলা বিভাগের প্রাঙ্গণে। এরপর পাবনার সদর এলাকায় গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।
‎
‎বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, হঠাৎ করে এক সহকর্মীর মৃত্যু আমাদের মাঝে চরম শোকের বার্তা নিয়ে এসেছে। এটা কোনোভাবেই কাম্য নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এবং তার পরিবারকে এ শোক কাটানোর তৌফিক দান করুক। আমরা তার আত্মার শান্তির জন্য দোয়া করি।
‎
‎উল্লেখ্য, আজ সকাল ৮টায় জাকসু নির্বাচনের ভোট গণনার জন্য সিনেট ভবনে নির্বাচন কমিশনের অফিসে আসেন সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। তিনি রুমে প্রবেশের সময় গেটে পড়ে যান। এরপর সাভারের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার সময় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

মন্তব্য (০)





image

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও সৃজনশীলতা বিকাশে পাবনা আইডিয়...

১

পাবনা প্রতিনিধি : শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা, স...

image

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে সবশেষ যা জানা...

২

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মরত এমপিওভুক্ত শ...

image

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ক...

৩

নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...

image

‎পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর ...

৪

নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...

image

শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে বাকৃবিতে ...

৫

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

  • company_logo