ফাইল ছবি
নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশনে (ইসি) হঠাৎ রদবদলের ঘটনা ঘটেছে। সংস্থাটির পাঁচ কর্মকর্তার দপ্তর হয়েছে। এক অফিস আদেশে বিভিন্ন শাখার উপসচিব পর্যায়ের কর্মকর্তাদের দপ্তর বদল করেছে ইসি।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের স্বাক্ষর করা অফিস আদেশে এই পাঁচ কর্মকর্তার দপ্তর বদল করা হয়।
অফিস আদেশে ইসি জানায়, নির্বাচন কমিশন সচিবালয়ের সাধারণ সেবা-১ শাখার উপসচিব জি. এম. সাহাতাব উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে মানব সম্পদ উন্নয়ন কল্যাণ শাখায়। নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. রফিকুল ইসলামকে সাধারণ সেবা-১ শাখায়, বাজেট শাখার উপসচিব মো. হুমায়ুন কবিরকে নির্বাচনী সহায়তা ও সরবরাহ শাখায়, মানবসম্পদ উন্নয়ন কল্যাণ শাখার উপসচিব এম মাজহারুল ইসলামকে বাজেট শাখায় এবং উপসচিব এনামুল হককে সাধারণ সেবা-২ শাখার দায়িত্ব দেওয়া হয়েছে।
নিউজ ডেস্কঃ স্মার্ট ডাকসেবার প্রত্যয়ে বিশ্বের অন্যান্য ...
নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্...
নিউজ ডেস্কঃ সরকারি নদী-নালা, খাল ও জলাশয় পুনঃখননের পর সেগুলো...
নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ইতি...
নিউজ ডেস্কঃ আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে ব্যবস...

মন্তব্য (০)