• জাতীয়

‎ডাকসুর মত জাতীয় নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের মতো জাতীয় নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। একইসঙ্গে চলমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে প্রত্যাশা করেন তিনি।
‎
‎বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে আগারগাঁওয়ের পাসপোর্ট অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব জানান।
‎
‎স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পাসপোর্টসহ সরকারি বেসরকারি সব ধরনের সেবা মানুষের কাছে সহজে পৌঁছাতে সরকার কাজ করছে।’ এসময় আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
‎
‎এর আগে, সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ডাকসু নির্বাচন ভালোভাবে হচ্ছে। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা অবনতির কোনো খবর পাওয়া যায়নি। গণমাধ্যমেও অপ্রীতিকর ঘটনার সংবাদ প্রচার হয়নি। এটা আনন্দের খবর।’

মন্তব্য (০)





image

‎বিশ্ব ডাক দিবস আজ

১

‎নিউজ ডেস্কঃ স্মার্ট ডাকসেবার প্রত্যয়ে বিশ্বের অন্যান্য ...

image

‎শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতি, ভয়ংকর তথ্য দিল গোয়েন্দারা

২

‎নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্...

image

আসছে মডেল খাল কর্মসূচি: বহুমুখী জীবিকা ও কর্মসংস্থানের সম...

৩

নিউজ ডেস্কঃ সরকারি নদী-নালা, খাল ও জলাশয় পুনঃখননের পর সেগুলো...

image

‎পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্র...

৪

‎নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ইতি...

image

‎রমজানে সিন্ডিকেটের কোনো চেষ্টা মেনে নেবে না সরকার: বাণিজ...

৫

‎নিউজ ডেস্কঃ আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে ব্যবস...

  • company_logo