• লিড নিউজ
  • জাতীয়

‎গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে কোনো পরিকল্পনা নেই: জ্বালানি উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
‎
‎জ্বালানি উপদেষ্টা বলেন, গ্যাস-বিদ্যুতের দাম বাড়াচ্ছে না সরকার এবং দাম বাড়ানোর পরিকল্পনাও নেই। দাম না বাড়িয়েই বিদ্যুৎ ও গ্যাসের ঘাটতি মোকাবিলার চেষ্টা চলছে।
‎
‎তিনি বলেন, গ্যাসের ঘাটতি কমাতে সরকার বেশি পরিমাণে এলএনজি (তরল প্রাকৃতিক গ্যাস) আমদানি করছে। পাশাপাশি বাসাবাড়ির পুরোনো গ্যাস লাইনগুলোর মেরামত ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার কাজ চলছে।
‎
‎পল্লী বিদ্যুৎ সমিতির চলমান কর্মবিরতি ও গণছুটি প্রসঙ্গে ফাওজুল কবির খান বলেন, কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত কাজে যোগ না দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং প্রয়োজনে বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।
‎
‎তিনি আরও জানান, পল্লী বিদ্যুৎ সমিতির কেনাকাটায় অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
‎
‎গোয়েন্দা সংস্থার প্রতিবেদন উদ্ধৃত করে উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনে বিঘ্ন ঘটানোর লক্ষ্যেই পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি ও গণছুটির মতো কর্মসূচি দিয়ে আন্দোলন করছে।

মন্তব্য (০)





image

‎বিশ্ব ডাক দিবস আজ

১

‎নিউজ ডেস্কঃ স্মার্ট ডাকসেবার প্রত্যয়ে বিশ্বের অন্যান্য ...

image

‎শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতি, ভয়ংকর তথ্য দিল গোয়েন্দারা

২

‎নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্...

image

আসছে মডেল খাল কর্মসূচি: বহুমুখী জীবিকা ও কর্মসংস্থানের সম...

৩

নিউজ ডেস্কঃ সরকারি নদী-নালা, খাল ও জলাশয় পুনঃখননের পর সেগুলো...

image

‎পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্র...

৪

‎নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ইতি...

image

‎রমজানে সিন্ডিকেটের কোনো চেষ্টা মেনে নেবে না সরকার: বাণিজ...

৫

‎নিউজ ডেস্কঃ আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে ব্যবস...

  • company_logo