• লিড নিউজ
  • জাতীয়

‎নির্বাচনে নিবন্ধিত প্রবাসী বাংলাদেশি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন: সিইসি

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত প্রবাসী ভোটার এবং জাতীয় পরিচয়পত্রধারী (এনআইডি) বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এ লক্ষ্যে ‘পোস্টাল ব্যালট বিডি’ নামে একটি অ্যাপ তৈরি করার কাজও চলছে।

‎তিনি এই তথ্য প্রকাশ করেছেন সম্প্রতি কানাডার টরন্টোয় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজিত ‘স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন ও প্রবাসীদের ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ’ বিষয়ক আলোচনা অনুষ্ঠানে। 

‎সভায় তিনি বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি ও নির্বাচন কমিশনের প্রস্তুতি তুলে ধরেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা কীভাবে ভোটার নিবন্ধন করবেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করবেন, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

‎প্রবাসী বাংলাদেশিরা প্রধান নির্বাচন কমিশনারকে কানাডা সফরে এসে মতবিনিময় করার জন্য ধন্যবাদ জানিয়ে কনস্যুলেটের এই উদ্যোগকে প্রশংসা করেন। সভায় কনসাল জেনারেল মো. ফারুক হোসেনের সঞ্চালনায় শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। এতে ব্যবসায়ী, ডাক্তার, প্রকৌশলী, শিক্ষাবিদ, সাংবাদিক ও শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার প্রবাসীরা বিষয়ভিত্তিক মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।

মন্তব্য (০)





image

‎বিশ্ব ডাক দিবস আজ

১

‎নিউজ ডেস্কঃ স্মার্ট ডাকসেবার প্রত্যয়ে বিশ্বের অন্যান্য ...

image

‎শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতি, ভয়ংকর তথ্য দিল গোয়েন্দারা

২

‎নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্...

image

আসছে মডেল খাল কর্মসূচি: বহুমুখী জীবিকা ও কর্মসংস্থানের সম...

৩

নিউজ ডেস্কঃ সরকারি নদী-নালা, খাল ও জলাশয় পুনঃখননের পর সেগুলো...

image

‎পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্র...

৪

‎নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ইতি...

image

‎রমজানে সিন্ডিকেটের কোনো চেষ্টা মেনে নেবে না সরকার: বাণিজ...

৫

‎নিউজ ডেস্কঃ আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে ব্যবস...

  • company_logo