ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এ সংলাপে বিএনপি, জামায়াত, এনসিপিসহ দলগুলোর প্রতিনিধিরা অংশ নেন।
সংলাপে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো— অবাধ ও সুষ্ঠু নির্বাচন, গণতান্ত্রিক ধারা রক্ষাসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, চূড়ান্ত জুলাই সনদে এর বাস্তবায়ন পদ্ধতি সম্বন্ধে কিছু বলা হয়নি। তাই সনদের বাস্তবায়ন পদ্ধতি ঠিক করতে আজ ৩০টি রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে সংলাপে বসছে কমিশন। জুলাই সনদের মূল দাবি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আজকের আলোচনা হতে পারে ভবিষ্যতের রাজনৈতিক সমঝোতার ভিত্তি, জানান সংশ্লিষ্টরা।
নিউজ ডেস্কঃ স্মার্ট ডাকসেবার প্রত্যয়ে বিশ্বের অন্যান্য ...
নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্...
নিউজ ডেস্কঃ সরকারি নদী-নালা, খাল ও জলাশয় পুনঃখননের পর সেগুলো...
নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ইতি...
নিউজ ডেস্কঃ আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে ব্যবস...

মন্তব্য (০)