• জাতীয়

গুয়াতেমালার উপ-পররাষ্ট্র মন্ত্রীর কা‌ছে রাষ্ট্রদূত আনসারীর পরিচয়পত্র পেশ

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ গুয়েতেমালায় বাংলাদেশের অনাবা‌সিক রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী মঙ্গলবার (৯ সে‌প্টেম্বর) গুয়াতেমালার উপ-পররাষ্ট্রমন্ত্রী মোনিকা বোলানোস পেরেজের কাছে তার পরিচয়পত্রের একটি কপি হস্তান্তর করেছেন।
‎
‎পরে অনুষ্ঠিত এক বৈঠকে উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ করেন।
‎
‎উপ-পররাষ্ট্রমন্ত্রী মোনিকা পেরেজ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। রাষ্ট্রদূত মুশফিক প্রস্তাব করেন যে,  গুয়াতেমালার ব্যবসায়ী প্রতিনিধিদল বাংলাদেশ সফর করতে পারে, যেখানে তৈরি পোশাক, ওষুধ, চামড়া ও পাটজাত দ্রব্যসহ বাংলাদেশের প্রতিযোগিতামূলক খাতগুলোতে বিনিয়োগ ও বাণিজ্যের সম্ভাবনা অন্বেষণ করা হবে।
‎
‎রাষ্ট্রদূত একই দিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক লিনসে হার্নান্দেজের সঙ্গে বৈঠক করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক অগ্রসরে বাংলাদেশের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
‎
‎পরে রাষ্ট্রদূত মুশফিক গুয়াতেমালার স্বাধীনতার ২০৪তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবর্ধনায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী কার্লোস রামিরো মার্তিনেজ রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং পারস্পরিক স্বার্থ ও বহুপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।
‎
‎এ সফরের অংশ হিসেবে রাষ্ট্রদূত মুশফিক বাংলাদেশি মালিকানাধীন একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করেন। তিনি উদ্যোক্তাদের এই উদ্যোগকে দু’দেশের অর্থনৈতিক ও জনগণের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

মন্তব্য (০)





image

‎আ.লীগের রাজনীতি ফেসবুক-ইউটিউবের মধ্যেই সীমাবদ্ধ: রাশেদ খাঁন

১

‎নিউজ ডেস্কঃ পলাতক আওয়ামী লীগের রাজনীতি এখন ফেসবুক আর ইউ...

image

নিউমুরিং টার্মিনাল চুক্তিকে দেশ বিক্রির সঙ্গে তুলনা ভিত্ত...

২

নিউজ ডেস্কঃ নিউমুরিং টার্মিনাল পরিচালনার চুক্তিকে দেশ বিক্রি...

image

‎শেখ হাসিনা সরকারের কারণেই বর্তমানে বিদ্যুৎ সংকট: চিফ হুইপ

৩

নিউজ ডেস্কঃ ‘শেখ হাসিনা সরকারের কারণেই বর্তমানে বিদ্যু...

image

‎ঢাকায় প্রতি রুটে চলবে নির্দিষ্ট এক কোম্পানির বাস: প্রধান...

৪

নিউজ ডেস্কঃ ঢাকার গণপরিবহণে শৃঙ্খলা ফেরানোর তাগিদ দিয়েছেন প্...

image

বাজারে সরবরাহ প্রচুর, তবুও দাম তুঙ্গে

৫

নিউজ ডেস্কঃ রাজধানীর কাঁচাবাজারে এসেছে শীতকালীন সবজি। বাজারে...

  • company_logo