ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক: কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস কর্মকর্তাদের ওপর ইসরায়েলের হামলার পর নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ইসরায়েলি হামলার ‘কঠোর ভাষায়’ নিন্দা জানিয়েছে জর্ডান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে ‘একটি বিপজ্জনক এবং অগ্রহণযোগ্য উস্কানিমূলক উত্তেজনা বৃদ্ধি’ হিসেবে বর্ণনা করেছে।
এ ছাড়া, ঘটনার ‘তীব্র নিন্দা’ জানিয়েছে কুয়েত। এর প্রতিশোধ হিসেবে কাতার যে পদক্ষেপ নেবে তার প্রতি নিজেদের ‘পূর্ণ সমর্থন’ থাকবে বলেও জানিয়েছে দেশটি।
ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ।
এ ছাড়া, এই হামলাকে ‘সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন’ বলে বর্ণনা করেছেন ওমানের সুলতান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব কথা বলা হয়।
নিউজ ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং ত...
নিউজ ডেস্ক : যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য আরও কঠোর অভি...
নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দোহা বৈঠকের দিকে...
নিউজ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সম...
নিউজ ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় গত সপ্তাহে জোড়া...

মন্তব্য (০)