ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাক্ষাৎ করেন তারা। সাক্ষাৎকালে তারা মুসলিম উম্মাহর ভ্রাতৃপ্রতীম দুই দেশের মানুষের নিবিড় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উল্লেখ করে আগামী দিনগুলোতে এ সম্পর্ক উত্তরোত্তর সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন।
দক্ষিণ এশিয়ার দুই দেশের সমৃদ্ধ সংস্কৃতি, অভিন্ন জীবনাচরণ, ঐতিহ্য ও সাহিত্য উভয় দেশের মানুষকে অপরিমেয় জ্ঞান ও আনন্দময় জগতের দ্বার খুলে দিতে পারে বলে তারা মতামত ব্যক্ত করেন। উভয় দেশের সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে সাংস্কৃতিক দল, টিভি অনুষ্ঠান বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় সংস্কৃতি বিষয়ক সচিব মো. মফিদুর রহমান উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্কঃ পলাতক আওয়ামী লীগের রাজনীতি এখন ফেসবুক আর ইউ...
নিউজ ডেস্কঃ নিউমুরিং টার্মিনাল পরিচালনার চুক্তিকে দেশ বিক্রি...
নিউজ ডেস্কঃ ‘শেখ হাসিনা সরকারের কারণেই বর্তমানে বিদ্যু...
নিউজ ডেস্কঃ ঢাকার গণপরিবহণে শৃঙ্খলা ফেরানোর তাগিদ দিয়েছেন প্...
নিউজ ডেস্কঃ রাজধানীর কাঁচাবাজারে এসেছে শীতকালীন সবজি। বাজারে...

মন্তব্য (০)