• রাজনীতি

আন্তর্জাতিক সেল গঠন করল এনসিপি

  • রাজনীতি

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আন্তর্জাতিক সেল গঠন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন এ কমিটি অনুমোদন দিয়েছেন।
‎
‎শনিবার (৬ সেপ্টেম্বর) দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
‎
‎আন্তর্জাতিক সেলের সম্পাদক সুলতান মোহাম্মদ জাকারিয়া আর সহসম্পাদক হয়েছেন আলাউদ্দিন মোহাম্মদ।
‎
‎এ ছাড়া সদস্য হয়েছেন আরিফ সোহেল, আবু সাঈদ মোহাম্মদ উদ্দিন (দক্ষিণ এশিয়া), তাহসীন রিয়াজ, নাভিদ নওরোজ শাহ্, তৌহিদ হোসেন মজুমদার, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন ও মাহবুব আলম।
‎
‎একইদিনে কৃষকের অধিকার প্রতিষ্ঠা, ভূমি সংস্কার ও কৃষিপণ্যের ন্যায্য দাম নিশ্চিতকরণে ‘কৃষক উইং’ গঠনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
‎
‎এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর অনুমোদনক্রমে কৃষক উইংয়ের প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়। এতে প্রধান সমন্বয়কারী করা হয়েছে আজাদ খান ভাসানীকে। যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন সাঈদ উজ্জ্বল ও হাফসা জাহান।
‎
‎এ ছাড়া সদস্য হিসেবে আছেন কৃষিবিদ গোলাম মোর্তজা সেলিম, মো. নাজমুল হাসান সোহাগ, নফিউল ইসলাম, ফিহাদুর রহমান দিবস, মো. মাসুদ রানা, মো. মাসুমূল হাসান সজিব ও মো. মাহিদুল ইসলাম (মাহি পলাশ)।

মন্তব্য (০)





image

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জ...

১

নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...

image

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

২

নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...

image

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের ...

৩

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...

image

অভিযোগ রাশেদ খাঁনের জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জা...

৪

নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...

image

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদে...

৫

নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

  • company_logo