• লিড নিউজ
  • জাতীয়

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ সকাল থেকেই রাজধানী ঢাকার আকাশ মেঘলা রয়েছে। এর সঙ্গে কিছু কিছু জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে। বৃষ্টির পাশাপাশি আকাশে কালো মেঘও দেখা গেছে। যা দিনভর বৃষ্টির আভাস দিচ্ছে। এর ফলে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
‎
‎রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
‎
‎এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। বাতাস দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। আজ হালকা বৃষ্টি হতে পারে। সকাল ৬টায় তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৩ শতাংশ ছিল।
‎
‎গতকাল শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজ রোববার সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
‎
‎আজকের সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ১১ মিনিটে এবং আগামীকাল সোমবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪২ মিনিটে।
‎
‎গতকাল এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানায়, শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারি বর্ষণ হতে পারে বলেও জানানো হয়।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্রের মানবপাচার প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ‘অ...

১

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মানবপাচার বিষয়ক প্রতিবেদন ২০২৬-এ ...

image

‎আ.লীগের রাজনীতি ফেসবুক-ইউটিউবের মধ্যেই সীমাবদ্ধ: রাশেদ খাঁন

২

‎নিউজ ডেস্কঃ পলাতক আওয়ামী লীগের রাজনীতি এখন ফেসবুক আর ইউ...

image

নিউমুরিং টার্মিনাল চুক্তিকে দেশ বিক্রির সঙ্গে তুলনা ভিত্ত...

৩

নিউজ ডেস্কঃ নিউমুরিং টার্মিনাল পরিচালনার চুক্তিকে দেশ বিক্রি...

image

‎শেখ হাসিনা সরকারের কারণেই বর্তমানে বিদ্যুৎ সংকট: চিফ হুইপ

৪

নিউজ ডেস্কঃ ‘শেখ হাসিনা সরকারের কারণেই বর্তমানে বিদ্যু...

image

‎ঢাকায় প্রতি রুটে চলবে নির্দিষ্ট এক কোম্পানির বাস: প্রধান...

৫

নিউজ ডেস্কঃ ঢাকার গণপরিবহণে শৃঙ্খলা ফেরানোর তাগিদ দিয়েছেন প্...

  • company_logo