ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : দেশকে অস্থিতিশীল করতে এবং সুন্দর একটি নির্বাচন না হতে দিতে ষড়যন্ত্র অব্যহত রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তিনি বলেন, বাংলাদেশ অর্থনৈকিভাবে স্বাবলম্বী হোক এটা যারা চায়না তারাই বাংলাদেশকে অস্থিতিশীল রাখতে চায়। সেই ষড়যন্ত্র থেকে সাবধানে থাকতে হবে।
শুক্রবার বিকালে ফরিদপুরের সালথায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
শামা ওবায়েদ আরো বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী বাংলাদেশের নবজাগরণ ও গণতন্ত্র প্রতিষ্ঠার দিন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গিকারে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সব ধর্ম, বর্ণ, গোত্র, দল, মত নির্বিশেষে সবাইকে বাংলাদেশী জাতীয়তাবাদ শ্লোগানে একটি পতাকার নিচে আনতে পরেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
সালথা বাজারের বাইপাস মোড়ে অনুষ্ঠিত উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে উপজেলা বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্শী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। সভা শেষে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ্যাড. জাহিদ হাসান লাবলু ও খায়রুল বাশার, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান এবং মনিরুজ্জামান খান হুমায়ুন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...
নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...
নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...
নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...
নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

মন্তব্য (০)