ফাইল ছবি
নিউজ ডেস্ক : আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী মঙ্গলবারের (৯ সেপ্টেম্বর) পর বৃষ্টি বাড়তে পারে। মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় সারা দেশে বৃষ্টি অনেক কমেছে। ফলে গরম বেড়েছে।
আবহাওয়া অফিসের তথ্য বলছে, বৃহস্পতিবার দেশে সর্বোচ্চ ২১ মিলিমিটার বৃষ্টি হয়েছে ঢাকায়। এছাড়া সারা দেশে হালকা বৃষ্টি হয়েছে। গতকাল দেশের বেশিরভাগ স্থানে তাপমাত্রা ছিল ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
আগামী পাঁচদিন দেশে বৃষ্টির প্রবণতা কম থাকবে। এ সময় বিছিন্নভাবে মৃদু তাপপ্রবাহ হতে পারে। গরম থাকতে পারে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে আবহাওয়াবিদ হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, আগামী ৯ তারিখের পর বৃষ্টি বাড়তে পারে। এর আগে দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টিহীন অঞ্চলে গরম বেশি থাকতে পারে। আজ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে দু-এক স্থানে বৃষ্টি হতে পারে।
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মানবপাচার বিষয়ক প্রতিবেদন ২০২৬-এ ...
নিউজ ডেস্কঃ পলাতক আওয়ামী লীগের রাজনীতি এখন ফেসবুক আর ইউ...
নিউজ ডেস্কঃ নিউমুরিং টার্মিনাল পরিচালনার চুক্তিকে দেশ বিক্রি...
নিউজ ডেস্কঃ ‘শেখ হাসিনা সরকারের কারণেই বর্তমানে বিদ্যু...
নিউজ ডেস্কঃ ঢাকার গণপরিবহণে শৃঙ্খলা ফেরানোর তাগিদ দিয়েছেন প্...

মন্তব্য (০)