• লিড নিউজ
  • জাতীয়

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনের মধ্যে সাতক্ষীরাসহ ৩৯টি সংসদীয় আসনে পরিবর্তন এনে সীমানা পুনর্নির্ধারণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

বৃহস্পতিবার এই গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন সচিবালয়। এর আগে ৩০০ সংসদীয় আসনের মধ্যে ৩৯টিতে পরিবর্তন এনে ওইসব আসনে সীমানা পুনর্বিন্যাসের খসড়া প্রকাশ করে ইসি।

সংসদীয় ৩০০ আসনের মধ্যে পঞ্চগড়-১, ২, রংপুর-৩, সিরাজগঞ্জ-১, ২, সাতক্ষীরা-৩, ৪, শরীয়তপুর- ২, ৩, ঢাকা-২, ৩, ৭, ১০, ১৪, ১৯, গাজীপুর-১, ২, ৩, ৫, ৬, নারায়ণগঞ্জ-৩, ৪, ৫, সিলেট-১, ৩, ব্রাহ্মণবাড়িয়া-২, ৩, কুমিল্লা-১, ২, ১০, ১১, নোয়াখালী-১, ২, ৪, ৫, চট্টগ্রাম-৭, ৮ ও বাগেরহাট-২, ৩ আসনের সীমানা পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে গাজীপুরের একটি আসন বাড়ানো হয়েছে। আর বাগেরহাটের কমানো হয়েছে। এতে গাজীপুরে ৫ থেকে বেড়ে ৬ সংসদীয় আসন আর বাগেরহাটে ৪টি থেকে কমে ৩টি আসন করা হয়েছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের সীমানা নির্ধারণে ইতোমধ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ১৬ জুলাই সীমানা নির্ধারণে ভূগোলবিদ, নগরবিদ, পরিসংখ্যানবিদসহ বিশেষজ্ঞদের নিয়ে ৯ সদস্যের বিশেষায়িত কারিগরি কমিটি গঠন করা হয়। বিদ্যমান আইন অনুযায়ী, কমিটি ৬৪ জেলার ৩০০ আসন পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্রের মানবপাচার প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ‘অ...

১

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মানবপাচার বিষয়ক প্রতিবেদন ২০২৬-এ ...

image

‎আ.লীগের রাজনীতি ফেসবুক-ইউটিউবের মধ্যেই সীমাবদ্ধ: রাশেদ খাঁন

২

‎নিউজ ডেস্কঃ পলাতক আওয়ামী লীগের রাজনীতি এখন ফেসবুক আর ইউ...

image

নিউমুরিং টার্মিনাল চুক্তিকে দেশ বিক্রির সঙ্গে তুলনা ভিত্ত...

৩

নিউজ ডেস্কঃ নিউমুরিং টার্মিনাল পরিচালনার চুক্তিকে দেশ বিক্রি...

image

‎শেখ হাসিনা সরকারের কারণেই বর্তমানে বিদ্যুৎ সংকট: চিফ হুইপ

৪

নিউজ ডেস্কঃ ‘শেখ হাসিনা সরকারের কারণেই বর্তমানে বিদ্যু...

image

‎ঢাকায় প্রতি রুটে চলবে নির্দিষ্ট এক কোম্পানির বাস: প্রধান...

৫

নিউজ ডেস্কঃ ঢাকার গণপরিবহণে শৃঙ্খলা ফেরানোর তাগিদ দিয়েছেন প্...

  • company_logo