• অর্থনীতি

দু’দেশের পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় বাণিজ্য কমেছে বেনাপোল বন্দরে, সংকটে ব্যবসায়ীরা

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

বেনাপোল প্রতিনিধি : বাংলাদেশ ও ভারত দু’দেশের মধ্যে পাল্টাপাল্টি বাণিজ্য নিষেধাজ্ঞার কারণে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম মারাত্মক ভাবে কমে গেছে। গত এক মাসে ভারতের সাথে বাণিজ্য হ্রাসের ফলে বন্দরের ব্যবসায়ী ও শ্রমিকরা বড় ধরনের সংকটে পড়েছেন।
চলতি বছরের মার্চ মাসে বাংলাদেশ সরকার প্রথম স্থলপথে ভারত থেকে সুতাসহ বেশ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করে। এর প্রতিক্রিয়ায় গত ৮ই এপ্রিল ভারত সরকার বাংলাদেশের জন্য তাদের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেয়। এর ফলে ভারতীয় আকাশপথ ব্যবহার করে তৃতীয় কোনো দেশে বাংলাদেশী পণ্য রপ্তানির সুযোগ বন্ধ হয়ে যায়।
পরবর্তীতে গত ১৭ই মে ভারত সরকার বাংলাদেশের স্থলবন্দরগুলো দিয়ে তুলা, তৈরি পোশাক, গার্মেন্টস ঝুট, প্লাস্টিক, কাঠের আসবাবপত্র এবং ফল জাতীয় পণ্য রপ্তানি বন্ধের ঘোষণা দেয়। দুই দেশের এমন পদক্ষেপে বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি ব্যাপক হারে কমেছে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক মোঃ শামীম হোসেন জামান, গত এক মাসে এ বন্দরে পণ্য আমদানি ৩২ হাজার ৩৩৭ টনে নেমে এসেছে এবং রপ্তানি কমে ২১ হাজার ৯৩৫ টন হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, জুলাই মাসেও বাণিজ্যে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। যেখানে ২০২৪-২৫ অর্থবছরের জুলাই মাসে আমদানি ছিল ১ লাখ ৬৩ হাজার ৫৩৬ টন এবং রপ্তানি ছিল ৩৫ হাজার ৩৯২ টন, সেখানে ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে আমদানি কমে দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ৯৯ টনে এবং রপ্তানি হয়েছে মাত্র ১৩ হাজার ৪৫৭ টন।
বাণিজ্যের এই বৈরী পরিস্থিতিতে আমদানি-রপ্তানিকারকরা গভীর সংকটে পড়েছেন। এই সংকট থেকে উত্তরণের জন্য ব্যবসায়ীরা উভয় দেশের সরকারের প্রতি দ্রুত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

মন্তব্য (০)





image

‎‘দেশে প্রায় ৪০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানে চালু হয়েছে বাংলা কি...

১

নিউজ ডেস্কঃ দেশে প্রায় ৪০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলা কিউআর ...

image

‎দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.১৫ বিলিয়ন ডলার

২

‎নিউজ ডেস্কঃ দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ (গ্রস) ৩৬...

image

গত দুই মাসে সর্বনিম্নের কাছাকাছি স্বর্ণের দাম

৩

নিউজ ডেস্ক : স্বর্ণের দাম আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামান্...

image

বহুমুখী পাটপণ্যের উন্নয়নে দ্রুত কৌশলগত পরিকল্পনার নির্দেশ

৪

নিউজ ডেস্কঃ বহুমুখী পাটপণ্যের উন্নয়ন ও রপ্তানি বাড়াতে কৌশলগত...

image

‎বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিচ্ছে ...

৫

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদ...

  • company_logo