• শিক্ষা

সংঘর্ষের ঘটনায় মামলা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন ‎

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় মামলা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।
‎
‎সোমবার (১ সেপ্টেম্বর) রাতে হাটহাজারী থানায় এই মামলা হয়। তবে মামলার বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।
‎
‎অপরদিকে, জোবরা গ্রামসহ আশেপাশের এলাকায় বহাল রয়েছে ১৪৪ ধারা। ক্যাম্পাসের পরিস্থিতি থমথমে। ক্লাস চলমান থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি কম। বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে সকল বিভাগের পরীক্ষা। পরবর্তী করণীয় নির্ধারণে বিকেল তিনটায় জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করেছেন উপাচার্য।
‎
‎উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটে রাতে ভাড়া বাসায় প্রবেশকে কেন্দ্র করে এক ছাত্রীকে মারধরের জেরে শনিবার ও রোববার স্থানীয়দের সাথে ব্যাপক সংঘর্ষ হয় শিক্ষার্থীদের। এতে প্রোভিসি, প্রক্টরসহ আহত হন কয়েকশ শিক্ষার্থী। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মন্তব্য (০)





image

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও সৃজনশীলতা বিকাশে পাবনা আইডিয়...

১

পাবনা প্রতিনিধি : শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা, স...

image

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে সবশেষ যা জানা...

২

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মরত এমপিওভুক্ত শ...

image

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ক...

৩

নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...

image

‎পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর ...

৪

নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...

image

শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে বাকৃবিতে ...

৫

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

  • company_logo