• লিড নিউজ
  • জাতীয়

জুলাই হত্যার বিচার দ্রুত করতে বাড়তে পারে ট্রাইব্যুনালের সংখ্যা: আইন উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ জুলাই হত্যার বিচার ত্বরান্বিত করতে ট্রাইব্যুনাল বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
‎
‎মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
‎
‎আসিফ নজরুল বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বিচারের গতিও সন্তোষজনক। তিনি আরও বলেন, বিচারকাজ দ্রুত শেষ করতে আরও বাড়তে পারে ট্রাইব্যুনালের সংখ্যা।
‎
‎আইন উপদেষ্টা বলেন, বিগত সরকারের হত্যা-গুম, নির্যাতনসহ সব ধরনের অপরাধের বিচারের বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। দেশের ও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে আমাদের ন্যায়বিচার করতে হবে।
‎
‎এ সময় গৃহায়ন, গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‎
‎প্রসঙ্গত, জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারকাজ বর্তমানে বেশ জোরেশোরেই চলছে। এরইমধ্যে একাধিক মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনসহ সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলায়ও সাক্ষ্যগ্রহণ প্রায় শেষ পর্যায়ে।
‎
‎ট্রাইব্যুনাল-১ ও ২-এ এসব কার্যক্রম চলমান চলছে। তবে মূল ভবনের সংস্কার শেষ না হওয়ায় এখন টিনশেডে ট্রাইব্যুনাল-২ এর বিচারকাজ চলছে।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্রের মানবপাচার প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ‘অ...

১

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মানবপাচার বিষয়ক প্রতিবেদন ২০২৬-এ ...

image

‎আ.লীগের রাজনীতি ফেসবুক-ইউটিউবের মধ্যেই সীমাবদ্ধ: রাশেদ খাঁন

২

‎নিউজ ডেস্কঃ পলাতক আওয়ামী লীগের রাজনীতি এখন ফেসবুক আর ইউ...

image

নিউমুরিং টার্মিনাল চুক্তিকে দেশ বিক্রির সঙ্গে তুলনা ভিত্ত...

৩

নিউজ ডেস্কঃ নিউমুরিং টার্মিনাল পরিচালনার চুক্তিকে দেশ বিক্রি...

image

‎শেখ হাসিনা সরকারের কারণেই বর্তমানে বিদ্যুৎ সংকট: চিফ হুইপ

৪

নিউজ ডেস্কঃ ‘শেখ হাসিনা সরকারের কারণেই বর্তমানে বিদ্যু...

image

‎ঢাকায় প্রতি রুটে চলবে নির্দিষ্ট এক কোম্পানির বাস: প্রধান...

৫

নিউজ ডেস্কঃ ঢাকার গণপরিবহণে শৃঙ্খলা ফেরানোর তাগিদ দিয়েছেন প্...

  • company_logo