• শিক্ষা

ছয় দফা দাবিতে বাকৃবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা ও হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করে ছয় দফা দাবি উত্থাপন করেছেন।

সোমবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আমতলায় আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা তাদের ছয় দফা দাবি প্রকাশ করেন। এর আগে সকালে বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা কে আর মার্কেটে সমবেত হন। এ সময় তারা ‘রাজপথ ছাড়ি নাই’, ‘রাজপথ ছাড়বো না’, ‘প্রশাসনের গদিতে আগুন জ্বালো একসাথে’সহ নানা ধরনের স্লোগান দেন।

শিক্ষার্থীদের উত্থাপিত ৬ দফা দাবি হলো- 

১. অবৈধভাবে হল ভ্যাকেন্টের নির্দেশনা দুপুর ২ টার মধ্যে প্রত্যাহার করে আদেশ তুলে নিতে হবে।

২. হলগুলোতে চলমান সব ধরনের সুবিধা নিরবিচ্ছিন্ন রাখতে হবে।

৩. এই প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর শিক্ষকদের মদদে বহিরাগত দিয়ে হামলার দায়ে প্রক্টোরিয়াল বডিকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে।

৪. বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা ককটেল বিস্ফোরণ, লাইব্রেরি ও স্থাপনা ভাঙচুর এবং দেশীয় অস্ত্র দ্বারা শিক্ষার্থীদের উপর হামলা এবং নারী শিক্ষার্থীদের হেনস্তার ঘটনার জন্য উপাচার্যকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

৫. হামলার সাথে জড়িত শিক্ষকবৃন্দ: কৃষি অনুষদের আসাদুজ্জামান সরকার স্যার, তোফাজ্জল স্যার, শরীফ আর রাফি স্যার, কামরুজ্জামান স্যার, পশুপালন অনুষদের বজলুর রহমান মোল্যা স্যার, জেনেটিক্সের মুনির স্যার, ডেইরি বিজ্ঞান বিভাগের আশিকুর রহমান স্যার এবং বহিরাগত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

৬. গত ১ মাস ধরে চলমান যে একক কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলন করে আসছি, সেই একক ডিগ্রি অবিলম্বে প্রদান করতে হবে। তিনটি ভিন্ন ডিগ্রি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হলে পুরো বিশ্ববিদ্যালয় লকডাউন ও ব্ল্যাকআউট করা হবে। তারা বলেন, “আমরা নিরাপত্তাহীনতায় আছি, তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না।”

উল্লেখ্য, এর আগের দিন রাত ৭টা ৪০ মিনিটে বহিরাগতরা বাকৃবি শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এতে সাংবাদিক ও নারী শিক্ষার্থীসহ অন্তত ১০ জন আহত হন। ঘটনার পর বাকৃবি শাখা ছাত্রদল, ছাত্রশিবির, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারা নিন্দা ও প্রতিবাদ জানান। সোমবার সকাল ৯টা ১০ মিনিট থেকে বিভিন্ন হলের শিক্ষার্থীরা মিছিল নিয়ে কে আর মার্কেটে আসেন। পরে নারী শিক্ষার্থীরাও বিক্ষোভে যোগ দেন এবং আন্দোলনকারীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অবস্থান নেন।

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo