• রাজনীতি

ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে: আমীর খসরু

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে। ভোটের জন্য প্রস্তুতি নিচ্ছে বিএনপি। সবাই নির্বাচনের অপেক্ষায় রয়েছে। এই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে।

শুক্রবার (২৯ আগস্ট) সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

‎আমীর খসরু বলেন, ভোটের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি ও সরকার নির্বাচিত করবে। মানুষ তাদের জনপ্রতিনিধিদের কাছে মৌলিক কথাগুলো বলতে পারবে। তাছাড়া, নির্বাচিত সরকার জনগণের প্রতি দায়বদ্ধ ও জবাবদিহি থাকবে।

তিনি আরও বলেন, আগে অর্থনীতি কিছু সীমিত লোকের হাতে ছিল। অর্থনীতিকে সাধারণ মানুষের সাথে পৌঁছে দিতে হবে।  কুটির শিল্পসহ বিভিন্ন ক্ষুদ্রশিল্পকে আন্তর্জাতিক বাজারে জায়গা তৈরি করে দিতে হবে। এর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হবে বলেও মন্তব্য করেন তিনি।

 

মন্তব্য (০)





image

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জ...

১

নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...

image

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

২

নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...

image

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের ...

৩

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...

image

অভিযোগ রাশেদ খাঁনের জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জা...

৪

নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...

image

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদে...

৫

নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

  • company_logo