• রাজনীতি

‎নির্বাচন কমিশনের ওপর যে ‘গুরুতর অভিযোগ’ তুললেন ব্যারিস্টার ফুয়াদ

  • রাজনীতি

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশন দায়সারা নির্বাচন করার উদ্যোগ নিতে যাচ্ছে বলে অভিযোগ তুলেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সেইসঙ্গে, বর্তমান পরিস্থিতিতে কমিশন নির্বাচন করাতে পারবে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি।
‎
‎পাশাপাশি, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের অধীনে করার দাবি জানিয়েছেন এবি পার্টির এই নেতা। বলেছেন, নির্বাচনের তারিখ যদি পিছিয়েও দেওয়া হয়, তাতেও আমাদের কোনো আপত্তি থাকবে না।
‎
‎শুক্রবার (২৯ আগস্ট) দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
‎
‎ব্যারিস্টার ফুয়াদ বলেন, দায়সারা নির্বাচন করার উদ্যোগ নিতে যাচ্ছে কমিশন। বর্তমান পরিস্থিতিতে কমিশন নির্বাচন করাতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে। ইসি বা নির্বাচনী কর্মকর্তার কারও ভালো করার অভিজ্ঞতা নেই। অথচ এসব ঠিক না করে নির্বাচন করলে সামনের নির্বাচন হবে ইতিহাসের সুষ্ঠু কিন্তু একতরফা।
‎
‎তিনি বলেন, ভোটারের বয়স কমানোর বিষয়টি কমিশন এখনো আলোচনায় আনেনি। ভোটের দিন যাদের বয়স ১৭ হবে তাদের ভোট দেয়ার সুযোগ দিতে হবে।
‎
‎নির্বাচনী রোডম্যাপ ঘোষণার বিষয়ে এবি পার্টির নেতা বলেন, রাজনৈতিক দলগুলো কোন প্রক্রিয়ায় মনোনয়ন দেবে, রোডম্যাপে সেসব নিয়ে কোনো কথা নেই। প্রচারণার উপকরণে অনেক খরচ হয়। তবে ইসি যদি সাধারণ পোস্টার করত তাহলে এতে অর্থের অপচয় কমত, পরিবেশও বাঁচত।

মন্তব্য (০)





image

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জ...

১

নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...

image

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

২

নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...

image

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের ...

৩

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...

image

অভিযোগ রাশেদ খাঁনের জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জা...

৪

নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...

image

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদে...

৫

নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

  • company_logo