• রাজনীতি

যথাসময়ে নির্বাচন না হলে ফ্যাসিবাদ ফেরার আশঙ্কা: মির্জা ফখরুল

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ যথাসময়ে নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে। এতে ফ্যাসিবাদ ফিরে আসার সম্ভাবনা বাড়বে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (শুক্রবার, ২৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব বলেন তিনি।

‎তিনি বলেন, ‘আমরা জানি যে রাজনীতিতে অবশ্যই মতভেদ থাকবে। কিন্তু বর্তমানে আমরা যে পরিবেশে আছি তাতে আমাদের জনগণ বিভ্রান্ত হয়ে আছেন। মানুষকে জিজ্ঞেস করলেই বলে নির্বাচন হবে তো? এক ধরনের শঙ্কা, আশঙ্কা, হতাশা এসে যায় যে হবে তো? নির্বাচন সঠিক সময়েই হবে কারণ এর কোনো বিকল্প নেই। যদি নির্বাচন যথাসময়ে না হয়, তাহলে এ জাতি অনেক বিপদে পড়বে এবং ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা বাড়বে।’

‎এসময় বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে জানিয়ে তিনি বলেন, ‘মধ্যমপন্থা ও উদারপন্থি রাজনীতি সরিয়ে দিয়ে উগ্রবাদ ও চরমপন্থি রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা চলছে।

‎তিনি বলেন, ‘কিছু কিছু প্রচারণা চালানো হচ্ছে বিএনপি সংস্কারবিরোধী। বাংলাদেশে যা কিছু সংস্কার হয়েছে, তা বিএনপিই করেছে।’

‎বাংলাদেশের মানুষ গণতন্ত্র উত্তরণে বিএনপির দিকে তাকিয়ে আছে বলে জানান তিনি। জনগণের এ আশা-আকাঙ্ক্ষা নষ্ট না করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।

মন্তব্য (০)





image

‎বিএনপির ৩১ দফার অধিকাংশ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে: রুহুল...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি সিনিয়র...

image

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন আগামী সপ্তাহেই দিল্লি সফরে য...

নিউজ ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর...

image

৪৮ বছর বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা, কে কতদিন?

নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠার প...

image

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন...

image

‎জরুরি বৈঠকে বিএনপি

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...

  • company_logo