• চাকরি খবর

সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিত

  • চাকরি খবর

ফাইল ছবি

জব ডেস্ক : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ১৫৯ জন সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা (এটিইও) পদে নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৬ সেপ্টেম্বরের পরিবর্তে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ সেপ্টেম্বর।

বুধবার সন্ধ্যায় পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ৬ সেপ্টেম্বর পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনের তারিখ নির্ধারিত এটিইও নিয়োগের এমসিকিউ ধরনের বাছাই পরীক্ষা ৬ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১২ সেপ্টেম্বর বিকেল ৩টা ৩০ মিনিট হতে ৪টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার পুনঃনির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী আসন বিন্যাস ও প্রয়োজনীয় নির্দেশনা পরবর্তীতে দৈনিক পত্রিকা ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।’

সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার ২০২৩ সালের ২৬ জুন আবেদন শুরু হয়েছিল। আবেদনের শেষের আগের দিন ছিল ওই বছরের ৩১ জুলাই। আবেদনের শেষ তারিখের ঠিক এক দিন আগে, অর্থাৎ ৩০ জুলাই হঠাৎ আবেদন স্থগিত করা হয়। পরের বছর ২০২৪ সালে আবার সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদন শুরু হয় ১ জুলাই। আবেদনের শেষ সময় ছিল ওই বছরের ২৫ জুলাই। এরপর সেটি বাড়িয়ে ৮ আগস্ট পর্যন্ত করা হয়। পরবর্তীতে ফের তা ২২ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়। আবেদন ফি ছিল ৫০০ টাকা।  

মন্তব্য (০)





image

লোকবল নেবে নৌপরিবহণ মন্ত্রাণলয়

১

চাকরি ডেস্ক : নৌপরিবহণ মন্ত্রণালয় ৩টি ভিন্ন পদে মোট ৩৫ জনকে নিয়োগ দেবে। ...

image

ওয়ালটনে নিয়োগ, প্রভিডেন্ট ফান্ডসহ পাবেন যেসব সুবিধা

২

চাকরি ডেস্ক : ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ...

image

ম্যানেজার পদে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক

৩

চাকরি ডেস্ক : নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। বেসরক...

image

ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি

৪

চাকরি ডেস্ক : ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস তাদের ফ্যাসিলিটি...

image

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি দেবে সিটি ব্যাংক

৫

চাকরি ডেস্ক : নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিটি ব্যাংক পিএলসি। বেস...

  • company_logo