• লিড নিউজ
  • জাতীয়

সীমানা পুনর্নির্ধারণে শুনানি ২০০১ সালের আসন ফেরত চান কয়েক জেলার বাসিন্দারা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সীমানা পুনর্নির্ধারণ নিয়ে তৃতীয় দিনের শুনানিতে অংশ নিয়ে ২০০১ সালের আসন ফেরত দেওয়ার দাবি তুলেছেন কয়েক জেলার বাসিন্দারা। মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকার নবাবগঞ্জ ও দোহার এলাকার অংশগ্রহণকারীরা জানান, ২০০৮ সালে কেটে নেওয়া আসন পুনরুদ্ধার না হওয়ায় তারা ক্ষুব্ধ।

ঢাকার সাভার ও আশুলিয়ার বাসিন্দারা পৃথক আসনের দাবি জানান। অন্যদিকে গাজীপুরে একটি আসন বাড়ানোয় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির কয়েকজন স্থানীয় নেতা।

এদিন ঢাকার-২, ৩ ও ১৯, নারায়ণগঞ্জ-৩ ও ৫সহ একাধিক আসনের সীমানা পরিবর্তন নিয়ে পক্ষ–বিপক্ষ যুক্তি উপস্থাপন করেন আবেদনকারীরা।

মঙ্গলবার ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও নরসিংদী জেলার মোট ২৮টি আসনের ওপর ৩০৯ আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে খসড়া সীমানার বিরুদ্ধে ছিল ২৫৯টি এবং পক্ষে ছিল ৫০টি আবেদন।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের সঞ্চালনায় শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন মাহমুদ ও চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।

 

মন্তব্য (০)





image

‎রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান

নিউজ ডেস্কঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাংবিধানিক প্রশাস...

image

‎রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান ঘিরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

নিউজ ডেস্কঃ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান উ...

image

‎রাষ্ট্রপতি নির্বাচন শেষে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধা...

নিউজ ডেস্কঃ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন শেষে বাবা শহিদ রা...

image

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে দক্ষতা, স্বচ্ছতা ও জনবান্ধব ...

নিজস্ব প্রতিবেদকঃ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে দক্ষতা,...

image

‎দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলের জীবনবৃত্তান্ত

নিউজ ডেস্কঃ বর্ণাঢ্য রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশের ২৩তম ...

  • company_logo