• জাতীয়

কারারক্ষীদের জন্য সুখবর

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : এখন থেকে কারারক্ষীরাও অবসরের পর আজীবন রেশন সুবিধা পাবেন- এমনটা জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। 

মঙ্গলবার ঢাকার বকশিবাজারে কারা সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আইজি প্রিজন বলেন, কারারক্ষীদের আজীবন রেশন প্রদানের বিষয়টি সরকার নীতিগতভাবে অনুমোদন দিয়েছে। বর্তমানে এটি বাস্তবায়নে প্রক্রিয়াধীন। এ সিদ্ধান্তের ফলে কারারক্ষীদের অবসর জীবন আরও সুরক্ষিত হবে।

তিনি জানান, বর্তমানে দেশের কারাগারগুলোতে ধারণক্ষমতার অতিরিক্ত বন্দি রয়েছে। এই সংকট মোকাবিলায় সম্প্রতি নতুন দুটি কেন্দ্রীয় কারাগার এবং চারটি জেলা কারাগার চালু করা হয়েছে। এছাড়া দাপ্তরিক কাজ আরও সহজ ও সমন্বিত করার জন্য ঢাকা বিভাগকে দুটি পৃথক বিভাগে বিভক্ত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আইজি প্রিজন কারা অধিদপ্তরে লোকবল সংকট নিরসনে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি জানান, সরকার সম্প্রতি ১ হাজার ৮৯৯টি নতুন জনবলের অনুমোদন দিয়েছে। একই সঙ্গে কারারক্ষী ও সংশ্লিষ্ট পদগুলোতে আরও ১ হাজার ৫০০ জনবল নিয়োগের জন্য একটি প্রস্তাব পাঠানো হয়েছে।

 

মন্তব্য (০)





image

‎রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান

নিউজ ডেস্কঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাংবিধানিক প্রশাস...

image

‎রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান ঘিরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

নিউজ ডেস্কঃ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান উ...

image

‎রাষ্ট্রপতি নির্বাচন শেষে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধা...

নিউজ ডেস্কঃ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন শেষে বাবা শহিদ রা...

image

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে দক্ষতা, স্বচ্ছতা ও জনবান্ধব ...

নিজস্ব প্রতিবেদকঃ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে দক্ষতা,...

image

‎দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলের জীবনবৃত্তান্ত

নিউজ ডেস্কঃ বর্ণাঢ্য রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশের ২৩তম ...

  • company_logo