• তথ্য ও প্রযুক্তি

সরকারি অফিসে পেনড্রাইভ ও হোয়াটসঅ্যাপ ব্যবহার নিষিদ্ধ

  • তথ্য ও প্রযুক্তি

প্রতীকী ছবি

আন্তর্জাতিক ডেস্ক: সমস্ত সরকারি অফিসে পেনড্রাইভ ও হোয়াটসঅ্যাপ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে জম্মু ও কাশ্মীরের সরকার। একই সঙ্গে সরকারি কাজকর্মের জন্য হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারও সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। 

‎সরকারি আদেশ অনুযায়ী, জম্মু ও শ্রীনগরের সিভিল সেক্রেটারিয়েটের সমস্ত প্রশাসনিক বিভাগ এবং জেলার ডেপুটি কমিশনার অফিসের অফিসিয়াল ডিভাইসে পেনড্রাইভ ব্যবহার করা যাবে না। এ ছাড়া কোনো সরকারি তথ্য বা যোগাযোগ হোয়াটসঅ্যাপ বা অনিরাপদ অনলাইন পরিষেবার মাধ্যমে আদান-প্রদান করা যাবে না।

‎ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, অপারেশন সিঁদুরের সময় সাইবার হামলার জেরে এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সরকারের সাধারণ প্রশাসন বিভাগের কমিশনার সেক্রেটারি এম রাজু নতুন এই সিদ্ধান্ত কার্যকরের কথা জানান। সরকার বলছে, জম্মু ও কাশ্মীরের সরকারি তথ্য যাতে বেহাত না হয়, যাতে সাইবার হামলা এড়ানো যায় এবং নিরাপত্তা নিশ্চিত হয়, সে কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

‎সরকারের সাধারণ প্রশাসন বিভাগের কমিশনার সেক্রেটারি এম. রাজু বলেন, সরকারি তথ্যের সুরক্ষা ও সাইবার হামলা রোধ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

‎তিনি আরও বলেন, সরকারী তথ্যের গোপনীয়তা বজায় রাখতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি কাজে হোয়াটসঅ্যাপ বা অনিরাপদ অনলাইন পরিষেবা ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ।

মন্তব্য (০)





image

আপনার অ্যান্ড্রয়েড ফোন ভাইরাসে আক্রান্ত কিনা বলে দেবে এই ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোতে সাধারণত একাধিক নির...

image

নাগরিকবান্ধব ডিজিটাল সরকার গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ...

নিউজ ডেস্কঃ জর্জিয়ার তিবিলিসিতে অনুষ্ঠিত ‘জাতিসংঘ...

image

দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ওয়েব সংস্...

image

ফেসবুকে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা মেটা

নিউজ ডেস্কঃ বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে...

image

ভিডিও শেয়ারিং সহজ করতে ইউটিউবের নতুন ফিচার উন্মোচন

তথ্য প্রযুক্তি ডেস্ক : ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব আবারও অ্যাপের ভে...

  • company_logo