• শিক্ষা

জাকসু নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশ

  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আজ (সোমবার, ২৫ আগস্ট) সন্ধ্যায় এ তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।
‎
‎এতে ২৭৬টি মনোনয়নপত্রের বিপরীতে ২৫৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বাতিল হয় ২০টি মনোনয়নপত্র। বাদ পড়া প্রার্থীদের মধ্যে ৬ জন ছাত্রী ও ১৪ জন ছাত্র।
‎
‎খসড়া প্রার্থী তালিকায় ভিপি পদে ২০ জন, জিএস পদে ১৭ জন, এজিএস (ছাত্রী) পদে ৯জন, এজিএস (ছাত্র) পদে লড়বেন ২১ জন।
‎
‎‘নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে ব্যর্থ হলে অন্তর্বর্তী সরকারকে বিদায় করা হবে’
‎এরআগে, মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের শেষ দিন ২১ আগস্ট জাকসুর বিভিন্ন পদে সর্বমোট ২৭৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। পরে সেগুলো যাচাই-বাছাইয়ের কাজ শুরু করে নির্বাচন কমিশন এবং যাচাই-বাছাই শেষে আজ খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।
‎
‎এদিকে যেসব প্রার্থীরা বাদ পড়েছেন তারা আগামীকাল আপিল করতে পারবেন এবং আপিলের শুনানি ও রায় শেষে আগামী ২৯ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
‎
‎আগামী ১১ সেপ্টেম্বর জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। যেখানে ভোটাধিকার প্রয়োগ করবে বিশ্ববিদ্যালয়ের ১১ হাজার ৯১৯ জন শিক্ষার্থী।

মন্তব্য (০)





image

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও সৃজনশীলতা বিকাশে পাবনা আইডিয়...

১

পাবনা প্রতিনিধি : শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা, স...

image

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে সবশেষ যা জানা...

২

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মরত এমপিওভুক্ত শ...

image

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ক...

৩

নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...

image

‎পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর ...

৪

নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...

image

শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে বাকৃবিতে ...

৫

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

  • company_logo