• লিড নিউজ
  • জাতীয়

বিমানের টিকিট নিয়ে নৈরাজ্য ঠেকাতে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে: বিমান ও পর্যটন উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ বিমানের টিকিট কেন্দ্রিক নৈরাজ্য চলছে বলে অভিযোগ করেন বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি জানান, বিমান টিকিট বিক্রিতে অনিয়ম বন্ধে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে।
‎
‎সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে বিমানের টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
‎
‎পর্যটন উপদেষ্টা বলেন, বিমানের টিকিট নৈরাজ্যকে সরকার গুরুত্বের সাথে দেখছে। এ সমস্যা গোড়া থেকে ধরা হবে। টিকিটের অরাজকতা রোধে সম্মিলিতভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
‎
‎এ সময় বিমান ও পর্যটন সচিব নাসরীন জাহান বলেন, বিমানের টিকিট নিয়ে নৈরাজ্য ঠেকাতে ট্রাভেল এজেন্সি ও সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিদের সাথে বৈঠক করা হচ্ছে। বিমানের টিকিট নিয়ে ফ্লাইট এক্সপার্ট এজেন্সির অর্থ আত্মসাতের ঘটনা তদন্ত চলছে। প্রতিষ্ঠানটির মালিকসহ সংশ্লিষ্টদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
‎
‎এছাড়াও, লাইসেন্সবিহীন ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেয়া হয়েছে বলে জানান বিমান ও পর্যটন সচিব।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর কাছে এক মাসের জন্য দায়িত্ব চান মিলন

১

নিউজ ডেস্ক : রেলওয়ের টিকিট কালোবাজারি সম্পূর্ণ বন্ধ করার পাশ...

image

যুক্তরাষ্ট্রের মানবপাচার প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ‘অ...

২

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মানবপাচার বিষয়ক প্রতিবেদন ২০২৬-এ ...

image

‎আ.লীগের রাজনীতি ফেসবুক-ইউটিউবের মধ্যেই সীমাবদ্ধ: রাশেদ খাঁন

৩

‎নিউজ ডেস্কঃ পলাতক আওয়ামী লীগের রাজনীতি এখন ফেসবুক আর ইউ...

image

নিউমুরিং টার্মিনাল চুক্তিকে দেশ বিক্রির সঙ্গে তুলনা ভিত্ত...

৪

নিউজ ডেস্কঃ নিউমুরিং টার্মিনাল পরিচালনার চুক্তিকে দেশ বিক্রি...

image

‎শেখ হাসিনা সরকারের কারণেই বর্তমানে বিদ্যুৎ সংকট: চিফ হুইপ

৫

নিউজ ডেস্কঃ ‘শেখ হাসিনা সরকারের কারণেই বর্তমানে বিদ্যু...

  • company_logo