• জাতীয়

আরও দুটি লম্বা ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ চলতি বছরে বেশ কয়েকটি লম্বা ছুটি কাটিয়েছেন সরকারি চাকরিজীবীরা। অনেক বছর পর তারা এমন ছুটি উপভোগ করেছে। সেই তালিকায় যোগ হতে যাচ্ছে আরও দুটি লম্বা ছুটি।
‎
‎২০২৫ সাল শেষ হতে এখনও চার মাস বাকি। এ চার মাসে আরও বেশ কয়েকটি ছুটি পাবেন তারা। এরমধ্যে কিছু ছুটি বৃহস্পতিবার পড়েছে। ফলে টানা তিন দিন ছুটির স্বাদ পাবেন চাকরিজীবীরা।
‎
‎২০২৫ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী এই বছর আরও পাঁচ দিন ছুটি পাবেন চাকরিজীবীরা। এর মধ্যে সাধারণ ছুটি চার দিন এবং একদিন নির্বাহী আদেশের ছুটি।
‎
‎সাধারণ ছুটি পড়েছে, জাতীয় চাঁদ দেখা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ঈদ-ই-মিলাদুন্নবী (৬ সেপ্টেম্বর, শনিবার), দুর্গাপূজা (১ অক্টোবর-বুধবার ও ২ অক্টোবর-বৃহস্পতিবার), বিজয় দিবস (১৬ ডিসেম্বর, মঙ্গলবার) এবং যিশুখ্রিস্টে জন্মদিন বা বড়দিন (২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার)।
‎
‎এর মধ্যে ১ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি দেওয়া হবে। একদিনসহ দুই দিন সরকারি ছুটি থাকবে দুর্গাপূজায়। এর সঙ্গে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় দুর্গাপূজায় চার দিন ছুটি পাবেন চাকরিজীবীরা।
‎
‎এ ছাড়াও তিন দিনের লম্বা ছুটি আছে ডিসেম্বর মাসে। বড় দিন উপলক্ষ্যে ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) সরকারি ছুটি, এর সঙ্গে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা তিন ছুটি কাটাতে পারবেন চাকরিজীবীরা।
‎
‎এর আগে, চাকরিজীবীরা সবচেয়ে বড় ছুটি কাটিয়েছেন দুই ঈদে। ঈদুল ফিতরের ছুটি ছিল টানা ৯ দিন। আর ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন ছুটি কাটান চাকরিজীবীরা।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর কাছে এক মাসের জন্য দায়িত্ব চান মিলন

১

নিউজ ডেস্ক : রেলওয়ের টিকিট কালোবাজারি সম্পূর্ণ বন্ধ করার পাশ...

image

যুক্তরাষ্ট্রের মানবপাচার প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ‘অ...

২

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মানবপাচার বিষয়ক প্রতিবেদন ২০২৬-এ ...

image

‎আ.লীগের রাজনীতি ফেসবুক-ইউটিউবের মধ্যেই সীমাবদ্ধ: রাশেদ খাঁন

৩

‎নিউজ ডেস্কঃ পলাতক আওয়ামী লীগের রাজনীতি এখন ফেসবুক আর ইউ...

image

নিউমুরিং টার্মিনাল চুক্তিকে দেশ বিক্রির সঙ্গে তুলনা ভিত্ত...

৪

নিউজ ডেস্কঃ নিউমুরিং টার্মিনাল পরিচালনার চুক্তিকে দেশ বিক্রি...

image

‎শেখ হাসিনা সরকারের কারণেই বর্তমানে বিদ্যুৎ সংকট: চিফ হুইপ

৫

নিউজ ডেস্কঃ ‘শেখ হাসিনা সরকারের কারণেই বর্তমানে বিদ্যু...

  • company_logo