• রাজনীতি

নির্বাচন বিলম্বিত হলে দেশ ভয়াবহ ক্ষতির মুখে পড়বে: ডা. জাহিদ

  • রাজনীতি

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, পিআর পদ্ধতিসহ নানা কারণে যদি জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হয়, তবে দেশ ক্ষতির মুখে পড়বে।
‎
‎শুক্রবার (২২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে চিকিৎসক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
‎
‎এ জেড এম জাহিদ হোসেন বলেন, যারা পিআর পদ্ধতির দাবি তুলে নির্বাচন বিলম্বিত করতে চাইছে, তারা প্রকারান্তরে স্বৈরাচারের পক্ষে কাজ করছে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।
‎
‎তিনি আরও বলেন, নির্বাচন যদি বিলম্ব হয় তাহলে পতিত স্বৈরাচারের সুবিধাভোগীরা লাভবান হবে। আর এ কথা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে।
‎
‎বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, গায়ের জোরে নয়, রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবিলা করতে হবে। জোর জবরদস্তির কিছু করতে গেলে মানুষ মনে করবে আপনি উগ্রপন্থার পথ অবলম্বন করছেন। 
‎
‎দেশে বিএনপির হাত ধরেই সংস্কারের সূচনা হয়েছিল জানিয়ে ডা. জাহিদ বলেন, অথচ যারা আজ সংস্কারের বুলি আওড়াচ্ছে, তারাই অতীতে স্বৈরাচারের পুনর্বাসন করেছিল।
‎
‎তিনি বলেন, আশা রাখি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন কমিশন অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে।

মন্তব্য (০)





image

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জ...

১

নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...

image

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

২

নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...

image

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের ...

৩

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...

image

অভিযোগ রাশেদ খাঁনের জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জা...

৪

নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...

image

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদে...

৫

নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

  • company_logo