• রাজনীতি

‘আমরা বিএনপি পরিবার’-এর সতর্কীকরণ বিজ্ঞপ্তি

  • রাজনীতি

প্রতীকী ছবি

নিউজ ডেস্কঃ ‘আমরা বিএনপি পরিবার’ বা বিএনপির নামে কেউ কোনো প্রকার টাকা দাবি করলে তা সরাসরি প্রত্যাখ্যানের পাশাপাশি সংগঠনটির সদস্য সচিব অথবা যেকোনো সদস্যকে অবহিত করার জন্য আহ্বান জানানো হয়েছে।

‎‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন স্বাক্ষরিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‎এতে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশ্যে কিছু প্রতারক চক্র সংগঠনের নাম ভাঙিয়ে আর্থিক সহায়তার কথা বলে ‘রেজিস্ট্রেশন ফি’ বাবদ টাকা দাবি করছে। আমরা স্পষ্টভাবে জানাচ্ছি যে, ‘আমরা বিএনপি পরিবার’ কিংবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোনোভাবেই শহীদ পরিবারের কাছ থেকে অর্থ দাবি করে না।

‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতারক চক্রটি বিএনপি ও ‘আমরা বিএনপি পরিবার’-কে বিতর্কিত করার উদ্দেশ্যে এ অপচেষ্টা চালাচ্ছে। ইতোমধ্যেই প্রতারক চক্রটি ০১৭১৪-৬৬৮০০১ নম্বর ব্যবহার করে টাকা দাবি করেছে, যা সম্পূর্ণ ভুয়া ও প্রতারণামূলক। তাই সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে, কেউ যদি ‘আমরা বিএনপি পরিবার’ বা বিএনপির নাম ব্যবহার করে টাকা দাবি করে, তবে বিষয়টি সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করে সংগঠনের সদস্য সচিব অথবা অন্য কোনো সদস্যকে যেন জানানো হয়।

‎সবশেষে বলা হয়, শহীদ পরিবারের পাশে বিএনপি ও ‘আমরা বিএনপি পরিবার’ সবসময় আন্তরিকভাবে ছিল, আছে এবং আগামীতেও থাকবে।

মন্তব্য (০)





image

‎বিএনপির ৩১ দফার অধিকাংশ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে: রুহুল...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি সিনিয়র...

image

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন আগামী সপ্তাহেই দিল্লি সফরে য...

নিউজ ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর...

image

৪৮ বছর বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা, কে কতদিন?

নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠার প...

image

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন...

image

‎জরুরি বৈঠকে বিএনপি

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...

  • company_logo