• লিড নিউজ
  • জাতীয়

রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’- এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
‎
‎বৃহস্পতিবার (২১ আগস্ট) উপদেষ্টা পরিষদের ৩৯তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
‎
‎সংশোধিত অধ্যাদেশে পূর্বে জারিকৃত অধ্যাদেশের ১১টি ধারায় সংশোধনী আনা হয়েছে। সংশোধিত অধ্যাদেশে রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ দুটির সচিবসহ অন্যান্য পদসমূহে কোন সুনির্দিষ্ট ক্যাডারের কর্মকর্তার পরিবর্তে বিশেষায়িত জ্ঞানসম্পন্ন কর্মকর্তাদের পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
‎
‎রাজস্ব নীতি বিভাগের সচিব পদে সামস্টিক অর্থনীতি, বাণিজ্য নীতি, পরিকল্পনা, রাজস্ব নীতি বা রাজস্ব ব্যবস্থাপনা কাজে অভিজ্ঞতাসম্পন্ন যেকোনো সরকারি কর্মচারিকে নিয়োগ করার বিধান করা হয়েছে। অপরদিকে রাজস্ব আহরণ সংক্রান্ত কাজে অভিজ্ঞতা রয়েছে এমন যোগ্য কোনো সরকারি কর্মচারিকে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সচিব পদে নিয়োগ করার বিধান রাখা হয়েছে।
‎
‎রাজস্ব নীতি বিভাগের আয়কর নীতি, দ্বৈতকর পরিহার চুক্তি, আন্তর্জাতিক চুক্তি ও মতামত, শুল্ক নীতি, মূল্য সংযোজন কর নীতি, আন্তর্জাতিক বাণিজ্য ও কাস্টমস সংক্রান্ত চুক্তি অনুবিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের আয়কর, মূল্য সংযোজন কর, কাস্টমস আইন বাস্তবায়ন এবং মাঠ পর্যায়ের মানব সম্পদ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট অনুবিভাগের বিভিন্ন পদ রাজস্ব আহরণ সংক্রান্ত কাজে অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তাগণের মধ্য হইতে পূরণযোগ্য হবে।
‎
‎রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ দুটির অন্যান্য অনুবিভাগে সুনির্দিষ্ট যোগ্যতাসম্পন্ন সরকারি কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার বিধান রাখা হয়েছে।

মন্তব্য (০)





image

মানসিক অসুস্থতা ঘিরে ভয়-লজ্জা-কুসংস্কার দূর করতে সম্মিলিত...

১

নিউজ ডেস্ক : মানসিক অসুস্থতাকে ঘিরে ভয়, লজ্জা, কুসংস্কার ও ব...

image

প্রধানমন্ত্রীর কাছে এক মাসের জন্য দায়িত্ব চান মিলন

২

নিউজ ডেস্ক : রেলওয়ের টিকিট কালোবাজারি সম্পূর্ণ বন্ধ করার পাশ...

image

যুক্তরাষ্ট্রের মানবপাচার প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ‘অ...

৩

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মানবপাচার বিষয়ক প্রতিবেদন ২০২৬-এ ...

image

‎আ.লীগের রাজনীতি ফেসবুক-ইউটিউবের মধ্যেই সীমাবদ্ধ: রাশেদ খাঁন

৪

‎নিউজ ডেস্কঃ পলাতক আওয়ামী লীগের রাজনীতি এখন ফেসবুক আর ইউ...

image

নিউমুরিং টার্মিনাল চুক্তিকে দেশ বিক্রির সঙ্গে তুলনা ভিত্ত...

৫

নিউজ ডেস্কঃ নিউমুরিং টার্মিনাল পরিচালনার চুক্তিকে দেশ বিক্রি...

  • company_logo