• লিড নিউজ
  • জাতীয়

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র দিলেন পাকিস্তানের হাইকমিশনার

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন।

এ সময় পাকিস্তানের রাষ্ট্রীয় নেতৃত্ব ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি ও জনগণকে শুভেচ্ছা জানান। 

সাক্ষাৎকালে তিনি উল্লেখ করেন পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক যৌথ ইতিহাস, অভিন্ন বিশ্বাস ও সাংস্কৃতিক সাদৃশ্যের ভিত্তিতে গড়ে উঠেছে। তিনি আশা করেন পারস্পরিক স্বার্থের ক্ষেত্রগুলোতে বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হবে। 

হাইকমিশনারকে স্বাগত জানান রাষ্ট্রপতি। এছাড়াও তিনি কূটনৈতিক দায়িত্ব পালনে ইমরান হায়দারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। হাইকমিশনারের বাংলাদেশে সফল মেয়াদকালের জন্যও শুভকামনা জানান মো. সাহাবুদ্দিন। ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

মন্তব্য (০)





image

মানসিক অসুস্থতা ঘিরে ভয়-লজ্জা-কুসংস্কার দূর করতে সম্মিলিত...

১

নিউজ ডেস্ক : মানসিক অসুস্থতাকে ঘিরে ভয়, লজ্জা, কুসংস্কার ও ব...

image

প্রধানমন্ত্রীর কাছে এক মাসের জন্য দায়িত্ব চান মিলন

২

নিউজ ডেস্ক : রেলওয়ের টিকিট কালোবাজারি সম্পূর্ণ বন্ধ করার পাশ...

image

যুক্তরাষ্ট্রের মানবপাচার প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ‘অ...

৩

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মানবপাচার বিষয়ক প্রতিবেদন ২০২৬-এ ...

image

‎আ.লীগের রাজনীতি ফেসবুক-ইউটিউবের মধ্যেই সীমাবদ্ধ: রাশেদ খাঁন

৪

‎নিউজ ডেস্কঃ পলাতক আওয়ামী লীগের রাজনীতি এখন ফেসবুক আর ইউ...

image

নিউমুরিং টার্মিনাল চুক্তিকে দেশ বিক্রির সঙ্গে তুলনা ভিত্ত...

৫

নিউজ ডেস্কঃ নিউমুরিং টার্মিনাল পরিচালনার চুক্তিকে দেশ বিক্রি...

  • company_logo