• রাজনীতি

বিএনপি শুধু নির্বাচন নয়, ফ্যাসিস্টের বিচারও চায়: দুলু

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নির্বাচনকে নিয়ে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু হয়েছে। আমরা ফ্যাসিস্টের বিচার চাই, সংস্কার চাই আবার নির্বাচনও চাই। আর এ নির্বাচন যদি যথাযথ সময়ে না হয় তাহলে বাংলাদেশের গণতন্ত্র আবার বিপন্ন হতে পারে।

নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নাটোর শহরের কানাইখালি প্রেস ক্লাব চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্বে করেন নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন তুষার।

সদস্য সচিব জহিরুল ইসলাম জহিরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, দাউদার মাহমুদ, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দীন নাসিম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম ও জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম ব্যাপারী প্রমুখ।

সমাবেশে দুলু আরও বলেন, সময় এখন গণতন্ত্রে ফিরে আসার।

তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র কখনই খুব একটা মসৃণ ছিল না। এই দেশে বাকশালী মনোভাব সম্পন্ন মানুষের সর্বদা অবাধ বিচরণ ছিল, এখনো আছে। এখন সময় এসেছে বাকশালীদের হারিয়ে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার। বাকশালীরা দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল বলে আজ তাদের দেশ ছেড়ে পালাতে হয়েছে। উপরওয়ালা আবারও আমাদের গণতন্ত্রে ফিরার সুযোগ দিয়েছেন, সেই সুযোগকে অবহেলা করা উচিত হবে না। এখন দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করা দরকার।

এর আগে আগে শহরের আলাইপুর জেলা বিএনপির কার্যালয় থেকে থেকে একটি বিশাল র্যালি বের করে জেলা স্বেচ্ছাসেবক দল। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী এলাকায় প্রেস ক্লাব চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

 

মন্তব্য (০)





image

‎বিএনপির ৩১ দফার অধিকাংশ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে: রুহুল...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি সিনিয়র...

image

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন আগামী সপ্তাহেই দিল্লি সফরে য...

নিউজ ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর...

image

৪৮ বছর বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা, কে কতদিন?

নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠার প...

image

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন...

image

‎জরুরি বৈঠকে বিএনপি

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...

  • company_logo