• লিড নিউজ
  • জাতীয়

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কামড়ের ভ্যাকসিন সরবরাহের নির্দেশ

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমাণে সাপে কামড়ের ভ্যাকসিন অ্যান্টিভেনম অবিলম্বে সরবরাহের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
‎
‎একই সঙ্গে হাইকোর্টের এই নির্দেশ বাস্তবায়ন করে আগামী দুই মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
‎
‎জনস্বার্থে আনা এক রিটের শুনানি শেষে সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।
‎
‎আদালতে আবেদনের পক্ষে রিটকারী একেএম নুরুন নবী উজ্জ্বল নিজেই শুনানি করেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী মো. ইসমাঈল। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান ও তানিম খান।
‎
‎গণমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদন যুক্ত করে গতকাল (১৭ আগস্ট) হাইকোর্টে রিট করেন আইনজীবী একেএম নুরুন নবী উজ্জ্বল। সে রিটের শুনানি শেষে আজ (১৮ আগস্ট) রুলসহ আদেশ দেন হাইকোর্ট।
‎
‎আদেশের পর আইনজীবী একেএম নুরুন নবী উজ্জ্বল সাংবাদিকদের বলেন, দেশের বিভিন্ন উপজেলায় সাপের কামড়ে মানুষের মৃত্যুর খবর প্রায়ই গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে।
‎
‎এতে দেখা যায়, উপজেলা হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিমাণে সাপের কামড়ের ভ্যাকসিন (অ্যান্টিভেনম) না থাকায় আক্রান্ত রোগীর মৃত্যু ঘটছে। বিষয়টি জনস্বার্থ বিবেচনায় আমরা উচ্চ আদালতে রিট করি।

মন্তব্য (০)





image

ক্ষমতার জন্য নয়, রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার...

১

নিজস্ব প্রতিবেদক : রাজনীতি শুধু ক্ষমতা অর্জনের জন্য নয়, বরং ...

image

ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থ...

২

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা...

image

দেশীয় শিল্পের বিকাশে স্বনির্ভর বাংলাদেশ গড়তে হবে : প্রতিম...

৩

নিজস্ব প্রতিবেদক : দেশীয় শিল্পের বিকাশ ও অর্থনৈতিক স্বনির্ভর...

image

‘রোসাটম’-এর মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভেরে সাথে উচ্চপর্...

৪

নিজস্ব প্রতিবেদক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হতে দ্রু...

image

মানসিক অসুস্থতা ঘিরে ভয়-লজ্জা-কুসংস্কার দূর করতে সম্মিলিত...

৫

নিউজ ডেস্ক : মানসিক অসুস্থতাকে ঘিরে ভয়, লজ্জা, কুসংস্কার ও ব...

  • company_logo