• জাতীয়

জঙ্গী নাটক সাজিয়ে ৭ জনকে হত্যা, সাবেক আইজিপিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ২০১৬ সালের ৮ অক্টোবর গাজীপুরে জঙ্গী নাটক সাজিয়ে ৭ জনকে হত্যার অভিযোগে মামলা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মামলায় অভিযুক্ত করা হয়েছে সাবেক আইজিপি ও সে সময়ে এসবি প্রধান জাভেদ পাটোয়ারীসহ ৫ জনকে।
‎
‎এই মামলায় অভিযুক্ত ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এর আগে ২০১৬ সালে গাজীপুরের নোয়াগাঁও পাতারটেক এলাকায় পুলিশের অভিযানে সাত জন নিহত হয়।
‎
‎এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ অক্টোবর সময় নির্ধারণ করা হয়েছে।
‎
‎আজকের শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, ২০১৬ সালে মাদ্রাসাপড়ুয়া সাত ছাত্রকে গুম করা হয়। পরে গাজীপুরের জয়দেবপুরে একটি বাড়িতে বাইরে থেকে তাদের তালাবদ্ধ করা হয়। জঙ্গি অভিযোগ চালিয়ে সাতজনকে হত্যা করা হয়।
‎
‎সেই সময়ে, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান, নিহত সবাই ছিলো জঙ্গী কার্যক্রমের সাথে যুক্ত। তারা নব্য জেএমবিকে সংগঠিত করা চেষ্টা করছিলো বলেও উল্লেখ করা হয়।
‎
‎এছাড়াও, এদিন চানখারপুল মামলার সাক্ষী সুরক্ষার বিষয়ে অগ্রগতি জানাতে ট্রাইব্যুনালে হাজির হন বংশাল থানার ওসি। এসময়, তাকে উদ্দেশ্য করে ট্রাইব্যুনাল বলেন সাক্ষীকে যারা হুমকি দেবে, সবাইকে ধরে আনবেন, কোনও ছাড় দেবেন না।

মন্তব্য (০)





image

ক্ষমতার জন্য নয়, রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার...

১

নিজস্ব প্রতিবেদক : রাজনীতি শুধু ক্ষমতা অর্জনের জন্য নয়, বরং ...

image

ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থ...

২

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা...

image

দেশীয় শিল্পের বিকাশে স্বনির্ভর বাংলাদেশ গড়তে হবে : প্রতিম...

৩

নিজস্ব প্রতিবেদক : দেশীয় শিল্পের বিকাশ ও অর্থনৈতিক স্বনির্ভর...

image

‘রোসাটম’-এর মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভেরে সাথে উচ্চপর্...

৪

নিজস্ব প্রতিবেদক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হতে দ্রু...

image

মানসিক অসুস্থতা ঘিরে ভয়-লজ্জা-কুসংস্কার দূর করতে সম্মিলিত...

৫

নিউজ ডেস্ক : মানসিক অসুস্থতাকে ঘিরে ভয়, লজ্জা, কুসংস্কার ও ব...

  • company_logo