• লিড নিউজ
  • জাতীয়

দেশের সম্পদ ‍কীভাবে লুটপাট করেছে তা জাতির সামনে তুলে ধরা হবে: প্রধান উপদেষ্টা ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের সম্পদকে কীভাবে লুটপাট করেছে কিছু মানুষ তা জাতির সামনে প্রকাশ করা হবে। সেজন‍্য সবগুলো সংস্থাকে জোটবদ্ধ হয়ে কাজ করতে হবে।
‎
‎রোববার (১৭ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান ও এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) মহাপরিচালক আহসান হাবিবকে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।
‎
‎সিআইসির মহাপরিচালক জানান, বাংলাদেশ থেকে অর্থ পাচার করে পৃথিবীর বিভিন্ন দেশে গড়া প্রায় ৪০ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে। চলতি বছরের জানুয়ারিতে থেকে এ পর্যন্ত পাঁচটি দেশের সাতটি শহরে অনুসন্ধান চালিয়ে এই তথ্য পাওয়া গেছে।
‎
‎বিস্তারিত জানার পর প্রধান উপদেষ্টা বলেন, অর্থ পাচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে দুদক, সিআইসি ও পুলিশের সিআইডিসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
‎
‎তিনি বলেন, এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে যাতে ভবিষ্যতে কেউ দেশের সম্পদ লুট করে বিদেশে সম্পত্তি তৈরি করতে না পারে।

মন্তব্য (০)





image

ক্ষমতার জন্য নয়, রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার...

১

নিজস্ব প্রতিবেদক : রাজনীতি শুধু ক্ষমতা অর্জনের জন্য নয়, বরং ...

image

ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থ...

২

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা...

image

দেশীয় শিল্পের বিকাশে স্বনির্ভর বাংলাদেশ গড়তে হবে : প্রতিম...

৩

নিজস্ব প্রতিবেদক : দেশীয় শিল্পের বিকাশ ও অর্থনৈতিক স্বনির্ভর...

image

‘রোসাটম’-এর মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভেরে সাথে উচ্চপর্...

৪

নিজস্ব প্রতিবেদক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হতে দ্রু...

image

মানসিক অসুস্থতা ঘিরে ভয়-লজ্জা-কুসংস্কার দূর করতে সম্মিলিত...

৫

নিউজ ডেস্ক : মানসিক অসুস্থতাকে ঘিরে ভয়, লজ্জা, কুসংস্কার ও ব...

  • company_logo