• রাজনীতি

নির্বাচনে ভরাডুবির ভয়ে কিছু খুচরা পার্টি নির্বাচন চাচ্ছে না: দুদু

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ভরাডুবির ভয়ে কিছু খুচরা পার্টি নির্বাচন চাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
‎
‎রোববার (১৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জনতার অধিকার পার্টি কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
‎
‎শামসুজ্জামান দুদু বলেন, কিছু খুচরা পার্টি আছে যারা অবৈধভাবে কিছু কিছু মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করছে এবং সেটাকে নিজের সম্পত্তি মনে করছে। আমরা জানি নির্বাচন হলে তাদের সম্ভাবনা তো নাই বরং ভরাডুবি হবে। সেজন্যে তারা নির্বাচন চাচ্ছে না।
‎
‎বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, দেশে এখন জবাবদিহিমূলক সরকারের দরকার। এজন্য একটি ভালো নির্বাচন দিতে হবে। আগামীতে গণমুখী রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে নির্বাচিত সরকার অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে।
‎
‎বিএনপির এই নেতা বলেন, আগস্ট মাসে আমাদেরকে শপথ নিতে হবে, নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এ আন্দোলন সমাপ্তি হবে না। 
‎
‎সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, মুসলিম লীগের সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের, কারী আবু তাহের, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জ...

১

নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...

image

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

২

নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...

image

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের ...

৩

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...

image

অভিযোগ রাশেদ খাঁনের জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জা...

৪

নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...

image

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদে...

৫

নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

  • company_logo