• জাতীয়

ধানমন্ডি ৩২ নম্বরে আটক রিকশাচালককে হত্যাচেষ্টা মামলায় জামিন

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে আটক রিকশাচালক মো. আজিজুর রহমানকে হত্যাচেষ্টা মামলায় জামিন দিয়েছে আদালত।
‎
‎রোববার ঢাকার মহানগর হাকিম এম এ আজহারুল ইসলামের আদালতে তাকে হাজির করা হলে এ আদেশ দেওয়া হয়।
‎
‎এরই মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আজ সকালে জানিয়েছে, তাকে হত্যা মামলায় আসামি করা হয়নি। পুলিশের দাবি, তাকে সন্দেহভাজন আসামি হিসেবে আদালতে পাঠানোর পর কারাগারে নেওয়া হয়েছে।
‎
‎বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে গত শুক্রবার ১৫ই অগাস্ট ফুল দিতে গিয়ে মারধরের শিকার হন আজিজুর রহমান।
‎
‎পরে তাকে সেখান থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
‎
‎এরই মধ্যে কোনো কোনো পত্রিকায় খবর প্রকাশ হয় যে, শেখ হাসিনার সরকার পতনের আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৪ আগস্ট সাইন্সল্যাব এলাকায় গুলিবিদ্ধ মো. আরিফুল ইসলামের করা হত্যাচেষ্টা মামলায় রিকশাচালক আজিজুরকে গ্রেফতার দেখানো হয়েছে।
‎
‎ধানমন্ডি থানায় এ মামলা করা হয় গত দোসরা এপ্রিল। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়।

মন্তব্য (০)





image

চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই: প্রতিম...

১

নিজস্ব প্রতিবেদক : পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে শিক্ষার অবিচ...

image

ক্ষমতার জন্য নয়, রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার...

২

নিজস্ব প্রতিবেদক : রাজনীতি শুধু ক্ষমতা অর্জনের জন্য নয়, বরং ...

image

ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থ...

৩

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা...

image

দেশীয় শিল্পের বিকাশে স্বনির্ভর বাংলাদেশ গড়তে হবে : প্রতিম...

৪

নিজস্ব প্রতিবেদক : দেশীয় শিল্পের বিকাশ ও অর্থনৈতিক স্বনির্ভর...

image

‘রোসাটম’-এর মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভেরে সাথে উচ্চপর্...

৫

নিজস্ব প্রতিবেদক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হতে দ্রু...

  • company_logo