• রাজনীতি

আ.লীগ ধর্মের নামে বিভাজন সৃষ্টি করে ফায়দা হাসিল করেছে: টুকু

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, পতিত আওয়ামী লীগ ধর্মের নামে বিভাজন সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা হাসিল করেছে। আওয়ামী লীগের সবার চরিত্রই এক রকম। তারা অন্যের সহায় সম্বল গ্রাস করেছে। গুম, খুন, হত্যা নির্যাতন নিপীড়নসহ রাষ্ট্রের সম্পদ লুটপাট করেছে। সিরাজগঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরের ৯৫ ভাগ আওয়ামী লীগের দুর্বৃত্তরা দখল করে নিয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকালে সিরাজগঞ্জের মুজিব সড়কে মাওলানা ভাসানী কলেজের সামনে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রাপূর্ব আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, আগের দিনে পাড়া-মহল্লার প্রতিবেশীরা একসঙ্গে বসবাস করতো এবং একসঙ্গে সব ধর্মীয় উৎসবে মেতে উঠতো। হিন্দু, মুসলিম, খ্রিস্টানের মধ্যে কোনো বিভেদ-বিভাজন ছিল না। রাজনীতির কারণেই সমাজে বিভাজনের সৃষ্টি হয়। সমাজকে রাজনীতির ঊর্ধ্বে রাখলে ধর্মীয় বিভেদ বিভাজন হবে না এবং সব ধর্মের মানুষ একসঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে পারবে।

তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পরপর সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আমি কথা বলেছি। আপনারা নির্ভয়ে বসবাস করুন, ব্যবসা বাণিজ্য করুন, আপনাদের কেউ আঘাত করলে সেই আঘাত আমার আত্মায় লাগে।

সিরাজগঞ্জকে রেইনবো শহরে পরিণত করার স্বপ্ন দেখেন উল্লেখ করে তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে সিরাজগঞ্জকে সাত রঙের মানুষের সহাবস্থানের শহরে পরিণত করতে চাই।

জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট কল্যাণ সাহার সভাপতিত্বে ও জেলা বিএনপির সহ-সভাপতি বাবু অমর কৃষ্ণ দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

এ সময় পূজা উদযাপন পরিষদসহ সনাতনী সম্প্রদায়ের সব সংগঠনের ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। শোভাযাত্রার উদ্বোধন করেন সত্য নারায়ণ সারদা।

মন্তব্য (০)





image

‎বিএনপির ৩১ দফার অধিকাংশ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে: রুহুল...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি সিনিয়র...

image

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন আগামী সপ্তাহেই দিল্লি সফরে য...

নিউজ ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর...

image

৪৮ বছর বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা, কে কতদিন?

নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠার প...

image

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন...

image

‎জরুরি বৈঠকে বিএনপি

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...

  • company_logo