ছবিঃ সিএনআই
রংপুর ব্যুরো : বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেছেন-গত ১৫ বছরের দমন-পীড়ন, স্বৈরশাসন ও ফ্যাসিবাদের কাঠামো ভেঙে নতুন পরিবর্তনের যাত্রা শুরুর প্রত্যাশা ছিল। কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের ক্ষমতার লোভে সংস্কার এজেন্ডা থেকে সরে এসেছে।
শনিবার সকালে রংপুর মহানগর ছাত্রশিবির আয়োজিত এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নুরুল হুদা, সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর।
কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, “জুলাই স্পিরিটকে ধারণ করে গত এক বছরে যে সংস্কারগুলো বাস্তবায়নের কথা ছিল, তা হয়নি। বরং আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্তরিকতার ঘাটতি। জনগণের যে প্রত্যাশা ছিল, স্থায়ী পরিবর্তনের যে দাবি ছিল, তা উপেক্ষিত হয়েছে।”
তিনি আরও বলেন, “অতিমাত্রায় ক্ষমতালোভী মানসিকতা আমাদের জাতীয় অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। দেশের সাধারণ মানুষ এখন চায়—বাংলাদেশ স্থায়ী পরিবর্তনের পথে এগিয়ে যাক। কিন্তু সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও রাজনৈতিক দলগুলো বাস্তবে সেই সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হয়েছে।”
স্থানীয় রাজনৈতিক মহলে ছাত্রশিবির সভাপতির এই বক্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে, সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা ও জনগণের প্রত্যাশা পূরণে অক্ষমতা-এমন অভিযোগ আবারও সামনে এলো এই বক্তব্যে।
এ ছাড়াও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম,প্রধান আলোচক শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ,বিশেষ অতিথি কর্মপরিষদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী-রংপুর জেলার সাবেক আমির রংপুর-৩ আসনের এমপি প্রাথী অধ্যাপক মাহবুবার রহমান বেলাল,আরমান পাটোয়ারী - কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গোলাম জাকারিয়া ,কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
অনুষ্ঠানে ও জেলা মহানগর জামায়াত ও মহানগর শিবিরের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি সিনিয়র...
নিউজ ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর...
নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠার প...
নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন...
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...

মন্তব্য (০)